রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানের মধ্যেই রাজতন্ত্রবিরোধী বিক্ষোভ হেয়েছে লন্ডনে। ব্রিটেনে প্রজাতন্ত্রের পক্ষে বিক্ষোভ থেকে কয়েকডজন ব্যক্তিকে গ্রেপ্তার করে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।
স্থানীয় সময় শনিবার (৬ মে) সকালে বিক্ষোভ নামে বিক্ষাভকারীরা। রাজতন্ত্রবিরোধী এসব ব্যক্তিরা ‘নট মাই কিং’ প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামেন, সেগুলোও জব্দ করে নিয়ে যায় পুলিশ। খবর দ্যা গার্ডিয়ানের।
গ্রেপ্তারদের মধ্যে ‘রিপাবলিক’ ক্যাম্পেইনের প্রধান নির্বাহী গ্রাহাম স্মিথও রয়েছেন। ট্রাফালগার স্কয়ারে বিক্ষোভের মূল জায়গায় অন্য বিক্ষোভকারীদের জন্য পানীয় ও প্ল্যাকার্ড সংগ্রহ করার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল, তারা রাজতন্ত্রবিরোধী বিক্ষোভের প্রতি সহানুভূতিশীল হবে, যদি না বিক্ষোভকারীরা বিদ্যমান আইন ভঙ্গ করে গুরুতর ব্যাঘাত সৃষ্টি না করে।
কিন্তু শনিবার ‘রিপাবলিক’ গ্রুপ টুইটারে জানায়, “সকালে গ্রাহাম স্মিথ ও আমাদের টিমের পাঁচজন গ্রেপ্তার হয়েছেন। শত শত প্ল্যাকার্ড জব্দ করা হয়েছে। এটা কী গণতন্ত্র?”
শনিবার সাত দশকের মধ্যে ব্রিটেনের সবচেয়ে বড় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মাথায় রাজমুকুট পরেন চার্লস (৭৪)।
এই অভিষেক অনুষ্ঠান উপলক্ষে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে কয়েক হাজার অতিথির পাশাপাশি আশপাশে সেন্ট্রাল লন্ডনের রাস্তাগুলোতে উপস্থিত থাকবেন প্রজারা। ফলে ব্রিটেনে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
