মালয়েশিয়ার একটি কারখানায় ফাইবার টোয়িং মেশিনে আটকা পড়ে সুরুজ আলী (২১) নামের এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ মে) স্থানীয় সময় সকাল ৭টার দিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের অদূরে শাহ আলম এলাকার কেমুনিং রোডের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
সেলাঙ্গর ফায়ার অপারেশনস সেন্টারের প্রধান জুলফিকার জাফর জানান, শনিবার সকাল ৭টার দিকে তাদের কাছে খবর আসার সঙ্গে সঙ্গেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান শাহ আলম ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের ১০ কর্মকর্তা।
তিনি বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, ওই বাংলাদেশি শ্রমিক কাজ করার সময় একটি ফাইবার টোয়িং মেশিনে আটকা পড়েন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের (এমওএইচ) একটি মেডিক্যাল টিম তাকে মৃত ঘোষণা করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুরুজ আলী ওই মেশিনে কাজ করা অবস্থায় হঠাৎ চিৎকার দেন। শুনতে পেয়ে উদ্ধার করার আগেই তার শরীরের অর্ধেক অংশ মেশিনের ভেতর চলে যায়। এরপর দ্রুত মেশিনটি বন্ধ করে সুরুজ আলীকে উদ্ধার করলেও, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুলফিকার জাফর জানান, পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সুরুজ আলীর লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
