রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তানে মূল্যস্ফীতি সর্বকালের সর্বোচ্চে স্তরে পৌঁছেছে। এতে নিত্যপণ্যের আকাশছোঁয়া দামে সাধারণ মানুষের দুরবস্থা সীমা ছাড়িয়েছে। আর এ অবস্থা থেকে সহসা মুক্তি মিলছে না বলেও জানিয়েছেন অর্থনীতিবিদরা।
মঙ্গলবার পাকিস্তান পরিসংখ্যান ব্যুরো (পিবিএস) জানিয়েছে, ভোক্তা মূল্যসূচক অনুযায়ী সদ্য বিদায়ী এপ্রিল মাসে মূল্যস্ফীতি ছিল ৩৬ দশমিক ৪ শতাংশ। এটি গত মাসে ছিল ৩৫ দশমিক ৪ এবং ২০২২ সালের এপ্রিলে ছিল ১৩ দশমিক ৪।
বিনিয়োগ সংস্থা আরিফ হাবিব লিমিটেড বলছে, ১৯৬৫ সালের পর থেকে এটি পাকিস্তানের সর্বোচ্চে মূল্যস্ফীতি। এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানে জিনিসপত্রের দাম সবচেয়ে দ্রুত বাড়ছে। এমনকি মূল্যস্ফীতির দিক থেকে পাকিস্তান শ্রীলঙ্কাকেও পেছনে ফেলেছে বলে জানিয়েছে ব্লুমবার্গ।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েক মাস ধরেই উচ্চ মূল্যস্ফীতি দেখে আসছে পাকিস্তান। এর কারণ হিসেবে সংবাদমাধ্যমটি বলছে, অর্থনৈতিক সংকট, রুপির অবমূল্যায়ন এবং গত বছরের ভয়াবহ বন্যায় ফসল বিনষ্ট হওয়া। এসবের সঙ্গে বৈদেশিক মুদ্রার রিজার্ভে বিশাল পতন হলে পরিস্থিতি আরও অবনতির দিকে যায়।
আরিফ হাবিব লিমিটেডের অর্থনীতিবিদ সানা তৌফিক বলেন, পূর্বাভাস অনুযায়ীই মূল্যস্ফীতি হয়েছে। গম, সবজি ও ফলের বাড়তি দামের কারণে খাদ্য মুদ্রাস্ফীতি বেড়েছে। এ ছাড়া চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধ পর্যন্ত মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলেও জানান তিনি।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
