বাংলাদেশের সঙ্গে মিল রেখে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত সংযুক্ত আরব আমিরাতের দুটি বাংলাদেশি স্কুলে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে।
রোববার (৩০ এপ্রিল) আমিরাতের স্থানীয় সময় সকাল ৮টায় এসএসসি পরীক্ষা শুরু হয়।
বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ স্কুল ও দুবাই বাংলাদেশ কনস্যুলেটের তত্ত্বাবধানে রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলে এ পরীক্ষা শুরু হয়। এবার দুটি স্কুল থেকে অংশ নিয়েছে মোট ৬৭ জন পরীক্ষার্থী। এদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৫৩ জন ও বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে ১৪ জন শিক্ষার্থী।
আবুধাবি শেখ খলীফা বিন জায়েদ বাংলাদেশ স্কুলের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে ছিলেন দূতাবাসের কাউন্সিলর (শ্রম) লুৎফুন নাহার। আর রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন দূতাবাসের মিনিস্টার (শ্রম) ফাতেমা জাহান।
এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করেন আবুধাবি শেখ খলীফা বিন জায়েদ বাংলাদেশ স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিরণ আক্তার ও রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলের অধ্যক্ষ হাবিবুল্লাহ।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
