সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। বর্তমানে সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করেছে। এতে বাংলাদেশের রাষ্ট্রদূতের অফিস এবং বাসভবনও বাদ যায়নি। অবস্থার অবনতি হওয়ায় বাংলাদেশ সরকার সুদানে অবস্থানরত বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে।
সুদানে প্রায় ১৫০০ বাংলাদেশি রয়েছেন। এদের মধ্যে প্রায় ৭০০ বাংলাদেশি দেশে ফেরত আসার জন্য এরই মধ্যে ইচ্ছা প্রকাশ করেছেন। আটকে পড়া বাংলাদেশিদেরকে ফেরত আনতে প্রথমে খার্তুম থেকে পোর্ট সুদান এবং পোর্ট সুদান থেকে পোর্ট জেদ্দায় ফিরিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। জেদ্দা থেকে তাদের বাংলাদেশ বিমানের কয়েকটি ফ্লাইটে ঢাকায় আনা হবে।
পোর্ট সুদানে নেওয়ার জন্য নয়টি বাস ঠিক করা হয়েছে। খার্তুম এবং এর আশপাশের শহর থেকে বাংলাদেশিদেরকে এসব বাসে করে নিয়ে যাওয়া হবে। পরে তাদের পোর্ট জেদ্দায় পরিবহনের জন্য রাজকীয় সৌদি সরকার বিনামূল্যে সৌদি নৌবাহিনীর জাহাজ দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। ২ মে তারিখের মধ্যে সকল বাংলাদেশিকে পোর্ট সুদানে নিয়ে আসা সম্ভব হবে বলে আশা করেছে পররাষ্ট্রমন্ত্রণালয়।
রাষ্ট্রদূত বিষয়টি এগিয়ে নিতে আলাপ আলোচনার জন্য বর্তমানে পোর্ট সুদানে অবস্থান করছেন। ৩ বা ৪ মে তারিখের মধ্যে বাংলাদেশিরা জেদ্দা পৌঁছে যাবেন বলে আশ করেন তিনি।
জেদ্দার দুইটি বাংলাদেশ স্কুলে সুদান প্রবাসীদের রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই ভাবে পোর্ট সুদানেও বাংলাদেশ অ্যাম্বাসির পক্ষ থেকে প্রবাসীদের জন্য খাদ্য, পানীয়, ওষুধ এবং সাময়িক বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে।
জেদ্দা পৌঁছানোর দিনই বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে বাংলাদেশিদের ঢাকায় ফিরিয়ে আনা হবে। প্রধানমন্ত্রী জাপান সফরের প্রাক্কালে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বেরসঙ্গে বিবেচনার নির্দেশ দিয়েছেন।
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের নির্দেশনায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার কনসাল জেনারেল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ বিষয়ে নিবিড়ভাবে কাজ করছেন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
