দেশে ইচ্ছুক সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদেরকে বাংলাদেশ দুতাবাসের এই দুই হটলাইন নম্বরে দ্রুত যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
একরামুল হক
থার্ড সেক্রেটারি
+ ২৩৪ ৯০৯ ৭৫৫ ১৭৯০
(হোয়াটস অ্যাপ)
বিকল্প-
মো. জাহাঙ্গীর আলম
অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার
+৮৮০১৭৩৭১২৫৩৪৯
(হোয়াটস অ্যাপ)
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
সুদানে সেনাবাহিনী ও মিলিশিয়া বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর সেখানে আটকা পড়েছে দেড় হাজারের বেশি বাংলাদেশি। তারা জানিয়েছেন, প্রচণ্ড যুদ্ধের মধ্যে তারা নানা জায়গায় আশ্রয় নিয়ে রয়েছেন। খাবারের সংকট রয়েছে, পানি নেই। হঠাৎ করে যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় তারা আর্থিক সংকটেও পড়েছেন।
বাংলাদেশের কর্মকর্তারা বলছেন, সুদান থেকে কীভাবে বাংলাদেশিদের নিরাপদে দেশে নিয়ে আসা যায়, সেজন্য তারা কাজ করছেন। তাদের মধ্যে সাড়ে পাঁচশোর বেশি বাংলাদেশি ফেরত আসার জন্য নাম তালিকাভুক্ত করেছেন। কিন্তু কবে নাগাদ তারা দেশে আসতে পারবেন, সেই নিশ্চয়তা এখনো মেলেনি।
এপ্রিল মাসের ১৫ তারিখ থেকে সুদানে লড়াই শুরু হয় সেনাবাহিনী ও মিলিশিয়া র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) বাহিনীর সদস্যদের মধ্যে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ এরই মধ্যে তাদের নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
