ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলারস (আইএজিএস) থেকে ১৯৭১ সালে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সময় গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধ হিসেবে সংঘটিত অপরাধের স্বীকৃতি দিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে।
স্থানীয় সময় সোমবার (২৪ এপ্রিল) আইএজিএস ‘১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জেনোসাইড, মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ হিসেবে সংঘটিত অপরাধ ঘোষণা করার প্রস্তাব’ গ্রহণ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।
আইএজিএস ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত একটি বৈশ্বিক, আন্তঃবিভাগীয়, নির্দলীয় সংস্থা যেটি গণহত্যার প্রকৃতি, কারণ, পরিণতি সম্পর্কে গবেষণা, শিক্ষা ও প্রতিরোধ নিয়ে কাজ করে। বিশ্বের বিভিন্ন স্থানে সংঘটিত গণহত্যাকে স্বীকৃতি দেওয়ার জন্য আইএজিএসতে এখন পর্যন্ত বেশ কিছু আনুষ্ঠানিক রেজুলেশন গৃহীত হয়েছে।
আইএজিএস দ্বিবার্ষিক সম্মেলন করে এবং ‘জেনোসাইড স্টাডিজ অ্যান্ড প্রিভেনশন’ নামে একটি জার্নাল প্রকাশ করে। ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যার সময় সংঘটিত নৃশংসতার আন্তর্জাতিক অঙ্গনে আইএজিএস রেজুলেশন একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মহান যুদ্ধের সময় ১৯৭১ সালের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জন্য বাংলাদেশ সরকার ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সুতরাং এ রেজুলেশন গৃহীত বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে যথাযথ স্বীকৃতি পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বাংলাদেশ সরকার আগামী দিনে ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যার আরও বেশি আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য তার নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
