কুয়েত প্রবাসীদের বহুল কাঙ্ক্ষিত ই-পাসপোর্টের কার্যক্রম আগামী ২ মে থেকে শুরু হবে বলে জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
তিনি বলেছেন, কুয়েতের বিভিন্ন স্থানে প্রশাসনিক অভিযান চলছে। আইন-কানুন কঠিন হয়ে উঠছে। এক্ষেত্রে প্রবাসীদের কুয়েতের সিভিল আইডি ও বৈধকাগজপত্র সঙ্গে রাখার পাশাপাশি কুয়েত আইন মেনে চলা এবং প্রবাসীদের বৈধভাবে দেশে রেমিট্যান্স পাঠাতে অনুরোধ করেন রাষ্ট্রদূত।
বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন আশিকুজ্জামান। কুয়েতে স্থানীয় সময় শুক্রবার বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সহযোগিতায় কুয়েত সিটির সালমিয়া একটি অভিজাত রেস্টুরেন্টে এ ইফতারের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি মইন উদ্দিন সরকার সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ হ জুবেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিনিস্টার (শ্রম) আবুল হোসেন, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) ইকবাল আক্তার, ডিফেন্স এ্যাটাচি ব্রিগেডিয়ার হাসান উজ জামান, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট লুৎফুর রহমান, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আবু বক্কর সিদ্দিক, দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, কুয়েতে বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সাংগঠনের নেতৃবৃন্দ।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
