আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষক দলকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করেন ঢাকার ইইউ ডেলিগেশন প্রধান রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। এ সময় ইইউ এবং অন্যান্য দেশ থেকে নির্বাচনের সময় পর্যবেক্ষকদের আসতে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সরকার অবাধ, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য সাধারণ নির্বাচন চায় বলে আবারও বৈঠকে তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচন কমিশন যাতে অবাধ ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত করতে পারে, সেজন্য তাদের শক্তিশালী করতে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, তা রাষ্ট্রদূতকে অবহিত করেন তিনি।
বৈঠকে দুই পক্ষের ৫০ বছরের অংশীদারিত্বের প্রতি সন্তোষ প্রকাশ করা হয়। সেই সঙ্গে বাংলাদেশ-ইইউ সম্পর্ককে সামনের দিনে আরও শক্তিশালী করতে একত্রে কাজ করার বিষয়ে একমত হয়েছেন।
ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে বাংলাদেশ ও ইইউর অবস্থান বেশিরভাগ ক্ষেত্রেই এক রকম বলে পররাষ্ট্রমন্ত্রীর প্রতীয়মান হয়। অবাধ, মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ, নিরাপদ এবং নিয়মমাফিক ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল চায় বাংলাদেশ, যা এ অঞ্চলের সবার জন্য সমৃদ্ধকর হবে বলে জোর দেন পররাষ্ট্রমন্ত্রী। অর্থনৈতিক উন্নয়ন বাংলাদেশের সর্বোচ্চ অগ্রাধিকার। এ সময়ে বাংলাদেশে অবকাঠামো এবং পরিবেশবান্ধব খাতে আরও বিনিয়োগ করতে ইইউকে আহ্বান জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রীকে ইইউ রাষ্ট্রদূত জানান, পরিবেশবান্ধব পরিবহন, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের আগ্রহ রয়েছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইইবি)। ইইউর গ্লোবাল গেটওয়ের মাধ্যমে এ বিনিয়োগ করা হবে।
বৈঠকে ইউক্রেন সংকট নিয়ে আলোচনা হয়। ইউক্রেনের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করে। বাংলাদেশ এ সংকটের সমাধান আহ্বান করেছে। সেই সঙ্গে ইইউকে বাস্তববাদী ভূমিকা রাখতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
