ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকার প্রতিরক্ষা বিভাগের বেশ কিছু নথি, মানচিত্র, বিভিন্ন নকশা এবং ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়তে শুরু করেছে। এর কী ধরনের প্রভাব পড়তে পারে?
অনলাইনে ফাঁস হওয়া এসব কাগজপত্রের মধ্যে রয়েছে ইউক্রেন যুদ্ধের বিস্তারিত ধারাবাহিক টাইমলাইন এবং অসংখ্য দুর্ভেদ্য সামরিক সংক্ষিপ্ত শব্দসহ কাগজপত্র, যার ওপরে অত্যন্ত গোপনীয় শব্দ লেখা রয়েছে। খবর বিবিসির।
এসব নথিতে জানা যাচ্ছে, উভয় পক্ষে কতজন হতাহত হয়েছে, দু’পক্ষের সামরিক দুর্বলতাগুলো কী এবং বিশেষ করে তাদের সামরিক শক্তির দিকগুলো কী হতে পারে? এসব তথ্য ফাঁস হলো এমন এক সময় যখন ইউক্রেন তাদের বহু প্রত্যাশিত বসন্তকালীন পাল্টা অভিযানের সিদ্ধান্ত নিয়েছে।
এসব কাগজপত্র এবং ছবি আসলে কতটা আসল? আমরা এ পর্যন্ত যা জানি, তার বাইরে এগুলো আমাদের নতুন কী তথ্য দিচ্ছে? প্রথম বিষয়টি হলো, ইউক্রেনে ১৪ মাস আগে রাশিয়া পুরোদমে হামলা শুরু করার পর এটা হচ্ছে আমেরিকান তথ্যের সবচেয়ে বড় ফাঁস হওয়ার ঘটনা। এর কিছু কিছু কাগজপত্র ছয়মাস পর্যন্ত পুরনো, কিন্তু এগুলোর বিশাল প্রভাব রয়েছে।
পেন্টাগনের কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, কাগজপত্রগুলো জাল নয়, আসল।
এসব দলিলের অন্তত একটির তথ্য পরবর্তীতে পরিবর্তন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে শতাধিক কাগজপত্রের মধ্যে এটাকে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বলে বর্ণনা রয়েছে।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
