ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ‘মানহানিকর মন্তব্যের’ মামলায় ভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে ১৩ এপ্রিল পর্যন্ত জামিন দিয়েছেন গুজরাটের আদালত। একই সঙ্গে আদালত তার দুই বছরের সাজাও স্থগিত করেছেন।
এ সাজার বিরুদ্ধে করা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাজার রায় স্থগিত থাকবে। সোমবার দুপুরে গুজরাটের সুরাটের ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট এ আদেশ দেন। ১৩ এপ্রিল আপিলের ওপর শুনানি শুরু হবে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের
রাহুলের সঙ্গে আদালতে উপস্থিত ছিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র এবং কংগ্রেসের নেতারা। তাদের মধ্যে ছিলেন কংগ্রেসশাসিত তিন রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ভূপেশ বাঘেল ও সুখবিন্দর সিং সুখু।
বোন ও কংগ্রেস নেতাদের নিয়ে রাহুলের সুরাটে যাওয়ার ঘটনাকে বিচারব্যবস্থার ওপর চাপ প্রয়োগের ‘শিশুসুলভ প্রচেষ্টা’ বলে সমালোচনা করেছে বিজেপি।
‘মোদি’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে গত ২৩ মার্চ ৫২ বছর বয়সী রাহুলকে দুই বছরের সাজা দেন গুজরাটের একটি আদালত।
এ রায় ঘোষণার মাত্র এক দিন পরই লোকসভায় রাহুলকে অযোগ্য ঘোষণা করা হয়। এর ফলে লোকসভায় তার সদস্য পদ খারিজ হয়ে যায়।
More Stories
ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিচ্ছে না ভারত
ইরানের বিরুদ্ধে যুদ্ধে ভারতীয় বন্দর ব্যবহারের মার্কিন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়...
বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রণয় ভার্মা
শান্তিপ্রিয় বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, আমরা একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপ্রিয়, প্রগতিশীল...
শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, শুধুমাত্র পক্ষপাতদুষ্ট ও সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী...
জামায়াতের সঙ্গে আলোচনাকে নিয়মিত বৈঠকের প্রেক্ষাপটে দেখা উচিৎ: ভারত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ বছরের শুরুর দিকে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের...
বাংলাদেশের সঙ্গে যোগাযোগের একাধিক চ্যানেল খোলা রয়েছে: ভারতের সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ‘যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের...
ঢাকা-করাচি ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে কিনা, জানাল ভারত
দীর্ঘ বিরতির পর আগামী ২৯ জানুয়ারি থেকে আবারও সরাসরি আকাশপথে যুক্ত হচ্ছে ঢাকা ও করাচি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি...
