যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-পশ্চিমে শক্তিশালী টর্নেডো ও ঝড়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়ে হাসপাতালে অর্ধশতাধিক লোক ভর্তি হয়েছেন।
শুক্র-শনিবার (৩১ মার্চ ও ১ এপ্রিল) ভোরে এই শক্তিশালী টর্নেডোর তাণ্ডবে অনেকে বাড়িতে আটকা পড়েছেন। এছাড়া অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর এবিসি নিউজের।
আরকানসাসসহ অন্তত ছয়টি অঙ্গরাজ্যে শুক্রবার অর্ধশতাধিক টর্নেডো বয়ে গেছে। এর মধ্যে আরকানসাসে তিনজনের প্রাণহানি হয়েছে। এ প্রসঙ্গে আরকানসাসের পুলাস্কি কাউন্টির মুখপাত্র ম্যাডেলিন রবার্টস জানিয়েছেন, অন্তত অর্ধশতজনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ইলিনয় অঙ্গরাজ্যে অন্তত ২২টি, আইওয়াতে আটটি, টেনেসিতে চারটি, উইসকনসিনে পাঁচটি ও মিসিসিপিতে দুটি টর্নেডোর খবর এসেছে। এছাড়া, লিটল রক এলাকাসহ আরকানসাসে অন্তত এক ডজন টর্নেডোর খবরও এসেছে।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
