ইটালির দক্ষিণ রোচেল্লা ইওনিকার ক্যালাব্রিয়ান বন্দরে পৌঁছেছেন ৬৫০ অভিবাসনপ্রত্যাশী। গত রোববার রাতে মাছ ধরার নৌকা নিয়ে তারা ইটালির উপকূলে পৌঁছান।
ইটালির বার্তা সংস্থা আনসা জানিয়েছে, ৩০ মিটার দীর্ঘ একটি নৌকা নিয়ে তারা উপকূলে পৌঁছান। পাঁচ দিন আগে লিবিয়ার উপকূল থেকে রওনা হয়েছিলেন এই অভিবাসনপ্রত্যাশীরা। ক্যালাব্রিয়ায় আগত এসব অভিবাসনপ্রত্যাশীদের সবাই পুরুষ। তারা সিরিয়া, পাকিস্তান, বাংলাদেশ ও মিশর থেকে এসেছেন বলে জানা গেছে। তবে কোনো দেশ থেকে কতজন এসেছেন সে তথ্যটি এখনও জানা যায়নি। আগতদের সবাই শারীরিকভাবে ভালো আছেন বলেও জানা গেছে।
আর্ন্তজাতিক গণমাধ্যম ইনফোমাইগ্রেন্টস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় মৃত্যুর পরেও ইউরোপমুখী অভিবাসনপ্রত্যাশীদের ঢল থামানো যাচ্ছে না। মৃত্যুর ঝুঁকি জেনেও ইটালির উপকূলের দিকে ছুটছেন তারা। গত ৪ দিনে অন্তত তিন হাজার অভিবাসনপ্রত্যাশী এসেছেন ইটালির লাম্পেদুসায়।
দেশটির বার্তা সংস্থা আনসা আরও জানিয়েছে, গত শুক্রবার লাম্পেদুসা পৌঁছানো অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা ছিল এক হাজার ৩৮৭ জন। আর শনিবার সেই সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৭৭৮ জন। তাদের মধ্যে শিশুরাও আগে। সবাই নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লাম্পেদুসা উপকূলে পৌঁছেছেন।
ইতালির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে গত বছরের তুলনায় এ বছর এখন পর্যন্ত অভিবাসী নিবন্ধনের সংখ্যা তিনগুণ বেড়েছে। চলতি বছরে, শুধু নৌকায় করে ইটালি এসেছেন ২১ হাজার অভিবাসী। শেষ দুই বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ছয় হাজারের মতো।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
