রাজধানীর যাত্রাবাড়ী থানার জুলিয়েট স্কুল গলির একটি ফ্লাটে আমজাদুল ইসলাম জ্যাকি (২৭) নামে এক সৌদি প্রবাসীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী সুমাইয়াকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বুধবার (২৯ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে তাকে সচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
জ্যাকির স্ত্রী সুমাইয়া বলেন, তিনি সৌদি আরব থাকতেন। কয়েক মাস আগে দেশে এসেছেন। চার মাস আগে বিয়ে হয়েছে। এর আগেও আমার একটি বিয়ে হয়েছিল। সেই ঘরে আমার দুটি সন্তান রয়েছে। তারপরও ভালবাসার টানে আমি জ্যাকিকে বিয়ে করি। আমরা দুজনে একটি ফ্লাটে ভাড়া থাকি। এ বিয়ে জ্যাকির মা বাবা মেনে নেননি।
তিনি বলেন, ইফতারের পর আমি পার্লারে গিয়েছিলাম। এসে দেখি আমার হিজাবের ওড়না গলায় পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনলে চিকিৎসক আমার স্বামীকে মৃত ঘোষণা করেন। আমাদের মাঝে পারিবারিক কোনো বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ হয়নি। কেন সে এমন কাজ করল বুঝতে পারছি না। আমরা দক্ষিণ যাত্রাবাড়ীর ২৪৯/১/এ আলভিন ভিলা ফ্লাট নং সি-৫ থাকি। তার বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জের হাজীপুর মধ্যচর গ্রামে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, প্রথমে যখন হাসপাতালে নিয়ে এসেছে ওই নারী তখন বলেছে সে স্ট্রোক করেছে। পরে জরুরি বিভাগের চিকিৎসকের সন্দেহ হলে তাকে ৭ নম্বর রুমে পাঠায়। পরে সেখানে তার গলায় ফাঁসের দাগ দেখা যায়। পরে জিজ্ঞাসাবাদে ওই নারী তার স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানায়। বিষয়টি আমাদের কাছে রহস্যজনক মনে হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়। মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
