প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আপনি বিশ্বের জন্য সহানুভূতি ও উদারতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।’ একইসঙ্গে রোহিঙ্গা শরণার্থী সংকটের দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করতে এবং তাদের ওপর নৃশংসতা চালানোয় জড়িতদের জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন।
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। রোববার ঢাকায় মার্কিন দূতাবাস চিঠিটি প্রকাশ করে, যা মূলত গত ২১ মার্চ পাঠানো হয়েছিল।
চিঠিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান বাইডেন।
বাইডেন বলেন, বাংলাদেশ মুক্তি ও স্বাধীনতার মূল্য ভালোভাবে বুঝে। কারণ ১৯৭১ সালে নিজেদের ভাগ্য নির্ধারণ এবং নিজেদের ভাষায় কথা বলতে সাহসের সঙ্গে লড়াই করেছেন তারা।
বাংলাদেশের সাধারণ নির্বাচন সামনে রেখে গণতন্ত্র, সমতা, মানবাধিকারের প্রতি সম্মান এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতি দুই দেশ যে গুরুত্ব দেয় তা মনে করিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট।
বিশ্ব শান্তিরক্ষা কার্যক্রমে সবচেয়ে বেশি অবদান রাখা দেশ হিসেবে ঝুঁকিপূর্ণদের রক্ষায় বাংলাদেশের অঙ্গীকারের প্রশংসা করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ৫০ বছরের বেশি কূটনৈতিক সম্পর্কে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসঙ্গে অনেক কিছু অর্জন করেছে। এসবের মধ্যে রয়েছে অর্থনৈতিক উন্নয়ন; মানুষে মানুষে যোগাযোগ জোরদার; বৈশ্বিক স্বাস্থ্য ও জলবায়ু সমস্যা মোকাবিলা; রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সাড়াদানে অংশীদারিত্ব এবং সমৃদ্ধ, নিরাপদ, গণতান্ত্রিক ও স্বাধীন বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
