সৌদি আরবে কর্মরত প্রবাসী কর্মীরা এখন থেকে তাদের স্বামী বা স্ত্রীকে দেশটিতে নিয়ে যেতে পারবেন। এর মাধ্যমে প্রবাসীদের স্বামী বা স্ত্রীরা দেশটিতে কাজের সুযোগ পাবেন। তবে এক্ষেত্রে সঙ্গীকে অবশ্যই সৌদি সরকারের বেঁধে দেয়া নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে।
সোমবার সৌদি আরবের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রীকে প্রবাসী শ্রমিকদের সঙ্গী নিয়োগ সংক্রান্ত একটি নীতিমালার অনুমোদন দিয়েছে। সেই নীতিমালায় প্রবাসী কর্মীদের স্বামী-স্ত্রী বা রক্তের সম্পর্ক রয়েছে এমন স্বজনদের সৌদিতে কাজের সুযোগের প্রস্তাব করা হয়েছে।
প্রবাসীদের স্বামী বা স্ত্রী যারা সৌদি আরবে তাদের সাথে আছেন এবং সেই সাথে প্রবাসী কর্মজীবী নারীদের মাহরামকে (ঘনিষ্ঠ রক্তের আত্মীয়) কিছু শর্তে নিয়োগের অনুমতি দেয়া হবে।
মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এই দেশটির অর্থনৈতিক কার্যক্রম ও বিভিন্ন পেশার সম্প্রসারণের অংশ হিসেবে নতুন এ পদেক্ষপ নেয়া হয়েছে। সৌদিতে কর্মরত প্রবাসী শ্রমিকদের পুরুষ ও নারী সঙ্গীদের কাজের অনুমতি সংক্রান্ত নীতিমালা বাস্তবায়নের প্রভাবের বিষয়ে মন্ত্রণালয়ের তৈরি করা একটি প্রতিবেদন পরীক্ষা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই অনুমোদন দিয়েছে।
এজন্য বিশেষ মানদণ্ড উৎড়ে গেলেই কেবল সঙ্গীদের সৌদি আরবে নেয়া যাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। তাদের নিয়োগ প্রয়োজনীয় চাকরির শূন্যপদের বিপরীতে হবে। তবে এই নিয়োগকে সৌদি আরবের নিতাকাত সৌদিকরণ কর্মসূচির শর্তাবলির সাথেও সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
এছাড়া সঙ্গী নিয়োগে পেশা বাছাই ও নিয়োগের সব শর্ত পূরণ হচ্ছে কি না তা বিবেচনা করবেন নিয়োগকর্তা। এক্ষেত্রে সঙ্গীকে অবশ্যই সৌদি সরকারের প্রয়োজনীয়তা অনুযায়ী, পেশার নির্ধারিত যোগ্যতা বিবেচনার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
তবে সৌদি আরবের পুরুষ ও নারীদের জন্য সংরক্ষিত চাকরিতে সঙ্গী নিয়োগের অনুমতি নেই বলে জানিয়েছে মন্ত্রণালয়। সূত্র: সৌদি গ্যাজেট
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
