ইতালিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। দিবসটি উযদাপনে গতকাল দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে কনস্যুলেট প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন, কনসাল জেনারেল এম জে এইচ জাবেদের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপরে মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীরা দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করে শোনান। মহান মুক্তিযুদ্ধ ও ২৬ মার্চের ওপর নির্মিত একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একটি আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়িকসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
কনসাল জেনারেল তার বক্তব্যে বলেন, ‘জাতির জনকের উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তাদের চরম আত্মত্যাগের মধ্যে দিয়ে অর্জিত হয় আমদের স্বাধীনতা।’
তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের প্রত্যেককে দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবে পরিণত করতে হবে। সকলে কূটনৈতিক অঙ্গনে বর্তমান সরকারের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইতালি প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানাই।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
