সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। ওমরাহ শেষে মদিনা থেকে মক্কা যাওয়ার পথে শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর জোমাদ্দার (২৪) বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের উত্তর হোসনাবাদ গ্রামের মোতাহার জোমাদ্দারের ছেলে এবং মোজাম্মেল হোসাইন (৪৮) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের মৃত আজিজ মৃধার ছেলে। নিহতরা সম্পর্কে শ্যালক-দুলাভাই।
শ্যালক-দুলাভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে বেতাগী ও মির্জাগঞ্জে তাদের গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। পরিবারের সদস্যরা বলছেন, ভাগ্য বদলের আশায় সৌদি আরবে গিয়ে তাদের লাশ হয়ে দেশে ফিরতে হচ্ছে। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে তাদের লাশ দেশে আনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন স্বজনরা।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ তারা সৌদি আরবের আলগাছিমের উনাইয়া থেকে মদিনায় মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর রওজা মোবারক জিয়ারত করতে যান। মহানবীর রওজা জিয়ারত শেষে গতকাল শনিবার রাতে মক্কার উদ্দেশে রওনা হন তারা। এসময় তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতদের বাড়িতে গিয়ে দেখা যায়, সাগরের স্ত্রী শান্তা আক্তার চিৎকার করে কাঁদছিলেন। তাঁদের কান্না দেখে আশপাশের মানুষও চোখের পানি ধরে রাখতে পারেননি। কান্নাজড়িত কণ্ঠে শান্তা জানান, তাঁদের অনেক স্বপ্ন ছিল। সব শেষ হয়ে গেছে।
সাগরের বাবা মোতাহার জোমাদ্দার বলেন, আমার আদরের সন্তান বাড়িতে আসার জন্য টাকা জমিয়েছিল। এখন আর টাকা দিয়ে কী হবে?
মেঝো ভাই সুমন জোমাদ্দার জানান, পরিবারের একমাত্র উপর্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তাঁরা আজ দিশেহারা। হোটেল ব্যবসার পরিধি বাড়াতে কয়েক মাস আগে ঋণ ও ধারদেনা করে দেশ থেকে ৪৫ লাখ টাকা পাঠিয়েছিলেন। কিন্তু এখন তাঁরা সব হারিয়ে নিঃস্ব।
জানা গেছে, নিহত দু’জনের মরদেহ সৌদি আরবের একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাংলাদেশে আনার চেষ্টা চলছে। বড় ভাই উজ্জ্বল জোমাদ্দার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, মারা যাওয়া দুই প্রবাসীর লাশ দেশে আনার জন্য সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে সরকারের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
