গ্রিস, মাল্টা ও আলবেনিয়ায় বসবাসরত অনিয়মিত প্রবাসী বাংলাদেশিদের জন্য আবারও এমআরপি পাসপোর্টের আবেদনের সুযোগ দিয়েছে গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। প্রবাসীদের সুবিধার্থে বিশেষ বিবেচনায় তাদের এ পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দূতাবাস।
ইতোমধ্যে প্রবাসীদের থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। এমআরপি পাসপোর্ট নিতে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসার অনুরোধ করেছেন দূতাবাস কর্তৃপক্ষ।
এদিকে, বাংলাদেশিরা অবৈধ পথে যখন গ্রিসে আসে তখন তাদের অনেকের কাছেই পাসপোর্ট থাকে না, এমনকি ফটোকপি করার সুযোগও থাকে না। আবার অনেকে তুর্কি হয়ে গ্রিসে প্রবেশের আগে পাসপোর্ট রাস্তায় বা সমুদ্রে ছিড়ে ফেলে দেন। তাদের ধারণা পাসপোর্ট সঙ্গে থাকলে ডিপোর্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি। এই ভয়ে অনেকেই পাসপোর্টের কথা এড়িয়ে যান।
আবুল বাসার নামে এক প্রবাসী বাংলাদেশি বলেন, ‘আমার পাসপোর্ট ছিল, ওমান মালিকের কাছে রয়ে গেছে। পাসপোর্ট ছাড়াই দালালের মাধ্যমে তুর্কি চলে আসি। কোনো ফটোকপি রাখার সুযোগ ছিলো না। তুর্কি থেকে গ্রিসে আসার পথে বরফের মধ্যে খাল পার হতে গিয়ে সঙ্গে থাকা ব্যাগটাও ভেসে যায়। পাসপোর্ট ছাড়া এখন আমি বৈধ হতে বা লিগ্যালের জন্য দরখাস্ত জমা করতে পারছি না। পুরাতন পাসপোর্টের ফটোকপি ছাড়া দূতাবাস আমাকে নতুন পাসপোর্ট তৈরির কোনো সুযোগ দিচ্ছেন না। এ অবস্থায় আমার ভবিষ্যৎ অন্ধকার।’
এদিকে, পুরোনো পাসপোর্টের ফটোকপি দিয়ে কোনো প্রকার জিডি বা সাধারণ ডায়েরি ছাড়াই এমআরপি পাসপোর্ট তৈরির সুযোগ দিচ্ছে গ্রিসের বাংলাদেশ দূতাবাস। কিন্তু যাদের কিছুই নেই, তারা এমআরপি বা ই পাসপোর্টের আবেদন করতে পারবেন না। তাই যাদের সত্যিকার অর্থে পাসপোর্ট হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে অথবা কোনো ফটোকপি নেই তারা কিভাবে দূতাবাসে পাসপোর্টের জন্য আবেদন করবেন এ তথ্য কারও জানা নেই।
নাম প্রকাশ না করার শর্তে দূতাবাসের এক কর্মকর্তা বলেন, যাদের পুরনো, নষ্ট হওয়া পাসপোর্টের ছবি বা যে কোনো ধরনের আইডিন্টিটি দেখাতে পারবে না, তাদের পরবর্তী সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত পাসপোর্ট ইস্যু বা প্রদান করতে পারবে না বাংলাদেশ দূতাবাস।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
