জো বাইডেন অর্থনীতি, বাণিজ্য এবং অভিবাসনের বিষয় নিয়ে ট্র্রুডোর সঙ্গে আলোচনা করতে ২৪ ঘণ্টার সফরে কানাডার অটোয়ায় গেছেন। এ সফরে সীমান্ত পারাপারের পথ দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের ঢল ঠেকাতে একটি চুক্তিতে পৌঁছেছে এ দুই দেশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অটোয়া সফর করার সময় শুক্রবার তিনি এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই চুক্তি ঘোষণা করবেন বলে জানিয়েছে বিবিসি।
কানাডার কুইবেক প্রদেশ এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মধ্যকার অনানুষ্ঠানিক সীমান্ত পারাপার পথ রোক্সম রোডে অভিবাসনপ্রত্যাশীদের ঢল সীমিত করার চেষ্টার অংশ হিসাবেই দুই দেশ এই চুক্তি করেছে। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও কানাডার কর্মকর্তারা নিজ নিজ সীমান্তের প্রবেশপথ থেকে অভিবাসনপ্রত্যাশীদের ফেরত পাঠিয়ে দিতে পারেন।
চুক্তির অংশ হিসাবে কানাডা দক্ষিণ এবং মধ্য আমেরিকায় নিপীড়ন থেকে পালিয়ে আসা ১৫ হাজার অভিবাসনপ্রত্যাশীর একটি নতুন শরণার্থী কর্মসূচি চালু করবে বলে সিবিএস নিউজকে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা।
কানাডা এবং যুক্তরাষ্ট্রের ২০০৪ সেফ থার্ড কান্ট্রি অ্যাগ্রিমেন্ট (এসটিসিএ) এর সংশোধিত চুক্তি এটি। এসটিসিএ চুক্তিতে ফাঁক থাকার কারণে অভিবাসপ্রত্যাশীরা রোক্সম রোডের মতো পথ দিয়ে কানাডায় ঢুকে পড়ার সুযোগ পাচ্ছিল। নতুন চুক্তিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন না পড়ায় এটি খুব শিগগিরই কার্যকর হবে।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
