রোমানিয়া সীমান্তে একটি ট্রাক থেকে ২৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। অবৈধভাবে ইতালিতে যাওয়ার সময় বৃহস্পতিবার তাদের উদ্ধার করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম স্টাইরিপিসার্স এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, পশ্চিম টার্নু বর্ডার ক্রসিং পয়েন্টে ট্রাকটি আসলে সেখানে তল্লাশি চালানো হয়। গাড়ির চালক জানিয়েছে, সে রোমানিয়া-ইতালি রুটে তোশক নিয়ে যাচ্ছিল।
আরাদ সীমান্ত পুলিশ বলেছে, ‘তল্লাশি চালানোর সময়, আমাদের সহকর্মীরা নিশ্চিত করেছেন যে, উদ্ধার হওয়া ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক, যাদের বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে। ব্যক্তিগত নথির ভিত্তিতে জানা গেছে, তারা আইনানুগ উপায়ে রোমানিয়াতে প্রবেশ করেছিল।’
সীমান্ত পুলিশ জানিয়েছে, চালককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে অভিবাসী চোরাচালান এবং ট্রাকে লুকিয়ে থাকা বিদেশী নাগরিকদের সাথে প্রতারণার মাধ্যমে রাজ্যের সীমান্ত অতিক্রম করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
