ইন্টারপোলের রেড নোটিস জারির পরদিন বিশেষ শাখার পুলিশের এক পরিদর্শককে হত্যা মামলার আসামি রবিউল ওরফে আরাভ খানকে দুবাই পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছন দুবাইয়ে তার মামা হিসেবে পরিচিত মিলন। তবে আরাভ খানকে আটকের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত আবু জাফর।
এদিকে, দুবাইয়ে তার মামা হিসেবে পরিচিত মিলন জানান, সে (আরাভ) আটক হয়েছে। তবে বিষয়টি নিয়ে দুবাইয়ের পুলিশ ও বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি। সকালে গুঞ্জন ছিল, আরাভ দুবাই ছেড়ে পালিয়েছে। এর কয়েক ঘণ্টা পরই তাকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত আবু জাফর বলেন, ‘আমার কাছে আরাভ খানকে আটকের কোনো তথ্য নেই।’
একটি সূত্র জানিয়েছে, দুবাইয়ে তার ট্রাভেলস এজেন্সিটি (আরাভ ট্রাভেলস) সোমবার (২০ মার্চ) থেকে শফিক নামের একজন পরিচালনা করছে। মঙ্গলবার থেকে আলোচিত আরাভ জুয়েলারি শপ বন্ধ রয়েছে।
এর আগে আরাভ খানের দুবাইয়ে জুয়েলারি শপ উদ্বোধন করতে যান ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান, চিত্রনায়িকা দিঘী, কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমসহ বাংলাদেশের আরও কিছু তারকা। এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আরাভ খান আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়।
পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার বিষয়ে খোঁজখবর নেওয়ার কথা জানান। সোমবার পুলিশের মহাপরিদর্শক আব্দুল্লাহ-আল মামুন জানান, আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারি করা হয়েছে।
এর আগে পুলিশ হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আপন কীভাবে আরাভ খান হলেন, কীভাবে ভারতের নাগরিকত্ব নিয়ে বিয়ে এবং দুবাইয়ে বিশাল ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
