রাশিয়া সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ক্রেমলিনে স্বাগত জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (২০ মার্চ) সন্ধ্যার দিকে ক্রেমলিনে পৌঁছান চীনা প্রেসিডেন্ট। এরপর দুই নেতা বৈঠকে বসেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বৈঠকে চীনা প্রেসিডেন্টকে পুতিন বলেন, গত কয়েক বছরে অগ্রযাত্রার দিকে চীনের উল্লম্ফন ঘটেছে। পুরো বিশ্বে এটি আগ্রহের জন্ম দিয়েছে, দুর্ভাগ্যবশত শত্রুরাও নজর দিচ্ছে।
রুশ প্রেসিডেন্ট বলেন, প্রতীকী অর্থে চীনের নেতা নির্বাচিত হওয়ার পর দশ বছর আগে আমরা এখানে সাক্ষাৎ করেছিলাম। এবার আমরা এই সম্পর্কের উন্নতি ঘটিয়েছি। আমাদের অনেক সাধারণ স্বার্থ ও লক্ষ্য রয়েছে।
চীনা প্রেসিডেন্টকে পুতিন আরও বলেন, ইউক্রেন সংকট নিয়ে বেইজিংয়ের পরামর্শ সম্পর্কে রুশ সরকার অবগত। তিনি বলেন, আপনি জানেন, আমরা সবসময় সমঝোতার জন্য প্রস্তুত এবং আমরা আপনাদের পরামর্শসহ সব প্রশ্ন আলোচনা করবো। এর আগে সোমবার মস্কো সময় ১২টা ৫৯ মিনিটে ভনুকোভো বিমানবন্দরে অবতরণ করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
রুশ বার্তা সংস্থা তাসের তথ্য অনুযায়ী, মস্কো সফরে সোম ও মঙ্গলবার পুতিনের সঙ্গে দুই দফায় বৈঠকে বসবেন চীনা প্রেসিডেন্ট। মঙ্গলবার সকালে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।
প্রসঙ্গত, শি জিনপিংয়ের এই সফরের মূল লক্ষ্য ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারিতে রুশ বাহিনী ইউক্রেনে অভিযান শুরুর পর এটিই চীনা প্রেসিডেন্টের প্রথম রাশিয়া সফর। এই যুদ্ধে রাশিয়াকে প্রকাশ্যে সামরিক সহযোগিতা না দিলেও কূটনৈতিক এবং অর্থনৈতিক সমর্থন দিয়ে পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ধরে রেখেছেন শি।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
