এবার পুলিশকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।
ইমরান খান বলেন, লাহোরে তার বাসভবনে হামলাকারী প্রত্যেক অফিসারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ হুঁশিয়ারি দেন তিনি। খবর ডনের।
শনিবার তোষাখানা মামলায় হাজিরা দেওয়ার জন্য জামান পার্কে অবস্থিত তার বাসভবন থেকে ফেডারেল জুডিশিয়াল কমপ্লেক্সে যান তিনি। এ সময় তার বাড়ির গেট ভেঙে বাড়িতে ঢুকে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাড়িতে তার স্ত্রী বুশরা বিবি এবং কয়েকজন গৃহকর্মী উপস্থিত ছিলেন।
পুলিশের এমন কাণ্ডের সমালোচনা করে ইমরান খান বলেন, বাড়িতে হামলাকারী এসব পুলিশের কাউকে ছাড় দেওয়া হবে না। তারা (পুলিশ) আমার বাড়ির গেট ভেঙে ফেলেছে। আমার স্ত্রী একা বাড়িতে থাকা অবস্থায় তারা বাড়ির দেওয়াল ভেঙে দিয়েছে।
ইমরান খান হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রত্যেক পুলিশ, সেনা কর্মকর্তা, বিচারককে আমি একে একে জিজ্ঞাসাবাদ করব।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইমরান খান বুধবার মিনার-ই-পাকিস্তান এলাকায় এক র্যালির ঘোষণা দেন। এতে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, ২০১৩ সালের নির্বাচনের আগে যে পরিমাণ মানুষ জমায়েত হয়েছিল। তেমন মানুষ জমায়েত হবে এই র্যালিতে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
