স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) দূতাবাস মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ এনডিসিসহ দূতাবাসের কর্মকর্তারা।
পরে স্পেন আওয়ামী লীগের সভাপতি এস আর আই এস রবিনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন নেতারা। অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি নতুন প্রজন্মের প্রবাসী শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এ সময় জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ, জাতীয় চার নেতা, বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শাহাদাতবরণকারীদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।
জাতীয় শিশু দিবসের এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের নিহত সবাইকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
প্রবাসীদের বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও বঙ্গবন্ধুর জীবনাদর্শ সম্পর্কে স্পেন প্রবাসী বাঙালি নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে দূতাবাসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু শিশুকাল থেকেই ছিলেন অত্যন্ত দূরন্ত পরোপকারী ও স্বাধীন চেতা। তিনি শিশুদের খুব স্নেহ করতেন এবং তাদের আদর্শ মানুষ হওয়ার জন্য সর্বদা উপদেশ দিতেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
