রোজার আগে বেড়েছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। চলতি মাসের ১৭ তারিখ পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে এসেছে ১১৬ কোটি ৮১ লাখ ডলার। এ হিসাবে দৈনিক গড়ে এসেছে ৭ কোটি ডলার। গত বছরের মার্চে দৈনিক গড়ে ৬ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল। এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার ছাড়াবে।
সংশ্লিষ্টরা জানান, সাধারণত রমজান ও ঈদকে কেন্দ্র করে প্রতিবছরই রেমিট্যান্স বাড়ে। ডলার সংকটের এই সময়ে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়াতে বিভিন্ন দিকনির্দেশনা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। প্রয়োজনে বিভিন্ন দেশে ব্যাংকের নিজস্ব প্রতিনিধি পাঠিয়ে প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে উদ্বুদ্ধ করতে বলা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি মার্চ মাসের প্রথম ১৭ দিনে প্রবাসী আয় এসেছে ১১৬ কোটি ৪১ লাখ মার্কিন ডলার বা ১২ হাজার ৪৫৬ কোটি টাকা। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪ কোটি ৯১ লাখ ডলার বা ১ হাজার ৫৯৫ কোটি টাকার বেশি। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৫২ লাখ ডলার বা ২৭০ কোটি টাকার প্রবাসী আয় এসেছে। বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৯৮ কোটি ৬১ লাখ ১০ হাজার ডলার বা ১০ হাজার ৫৫১ কোটি টাকা এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩.৭৪ মিলিয়ন ডলারের প্রবাসী।
ব্যাংকাররা জানান, কেন্দ্রীয় ব্যাংকের মধ্যস্থতায় গত সেপ্টেম্বর থেকে রেমিট্যান্সে ১০৭ টাকা দর নির্ধারণের আগ পর্যন্ত রেমিট্যান্স বাড়ছিল। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২১০ কোটি এবং আগস্টে ২০৪ কোটি ডলার এসেছিল। এরপর ফেব্রুয়ারি পর্যন্ত কোনো মাসে আর ২ বিলিয়নের ঘর ছাড়ায়নি। সব মিলিয়ে ফেব্রুয়ারি পর্যন্ত ৮ মাসে রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৪ দশমিক ২৮ শতাংশ। গত অর্থবছর ১৫ দশমিক ১২ শতাংশ কমার পর এবারের সামান্য এ প্রবৃদ্ধি আশাব্যঞ্জক নয়।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
