যুক্তরাষ্ট্রে একের পর এক ব্যাংক পতনের ঘটনা ঘটছে। এই বিপদের মধ্যে থাকা আঞ্চলিক ছোট ব্যাংক ফার্স্ট রিপাবলিককে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের একাধিক বড় ব্যাংকের একটি গ্রুপ। এ সময় গ্রুপটি ৩০ বিলিয়ন ডলার সহায়তা দেয়ার ঘোষণা দেয়।
বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাতে সংকট সৃষ্টি হতে পারে শঙ্কায় বিশ্বজুড়েই উদ্বেগ ছড়াচ্ছে। তার মধ্যে ফার্স্ট রিপাবলিককে উদ্ধারে ব্যাংকগুলোর এ পদক্ষেপকে ‘স্বাগত’ জানিয়েছে মার্কিন নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।
বড় ব্যাংকগুলো বলছে, তারা যে ব্যাংকিং খাত নিয়ে প্রবল ‘আত্মবিশ্বাসী’ এই পদক্ষেপ তারই প্রতিফলন। ব্যাংকগুলোর হাতে প্রচুর নগদ অর্থ আছে এবং তারা ব্যাপক লাভও করছে।
জেপি মরগান ও সিটিগ্রুপের নেতৃত্বে একদল ব্যাংকের সহায়তার খবর মার্কিন শেয়ারবাজারকেও চাঙ্গা করে দেয়, এক পর্যায়ে ফার্স্ট রিপাবলিকের শেয়ারের দাম ২০ শতাংশের বেশি বেড়ে যায়, যার ফলে লেনদেন সাময়িক স্থগিতও হয়ে যায়।
শেষবেলায় ফের ব্যাংকটির শেয়ার কম দামে বিক্রি শুরু হয়, যা উদ্বেগ চলমান রেখেছে।
গ্রাহকরা তাদের জমা তুলে নিতে ভিড় করার পর এই ব্যাংকটিই ঝুঁকিতে পড়া পরবর্তী ব্যাংক হতে যাচ্ছে, বিনিয়োগকারীদের এমন উদ্বেগ গত সপ্তাহজুড়ে সান ফ্রান্সিসকোভিত্তিক ব্যাংকটির শেয়ারের দাম প্রায় ৭০ শতাংশ পড়ে যায়।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, একদল বড় ব্যাংকের (১১টি ব্যাংক) এই ধরনের সহায়তাকে স্বাগত জানাচ্ছি, এটা (যুক্তরাষ্ট্রের) ব্যাংকিং খাতের দৃঢ়তাকেই দেখাচ্ছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ১৬ নম্বর বৃহত্তম ঋণদাতা প্রতিষ্ঠান সিলিকন ভ্যালি ব্যাংকের পতনের পর যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাতের সমস্যাগুলো দৃশ্যমান হতে থাকে।
দুইদিন যেতে না যেতেই পতন ঘটে নিউ ইয়র্কের সিগনেচার ব্যাংকের। আর কোনো ব্যাংক যেন বিপদে না পড়ে, তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সাধারণ সীমা ছাড়িয়ে গ্রাহকদের আমানতের গ্যারান্টি দিতে পদক্ষেপ নেয়া শুরু করলেও শেয়ার বাজারের টালমাটাল পরিস্থিতি থামাতে পারেনি।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
