চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য মস্কো সফর করবেন। শুক্রবার কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
ক্রেমলিন জানিয়েছে, দুই রাষ্ট্রপ্রধান একটি ‘বিস্তৃত অংশীদারিত্ব এবং কৌশলগত সহযোগিতা’ নিয়ে আলোচনা করবেন। পুতিনের আমন্ত্রণে ২০ থেকে ২২ মার্চ রাশিয়ায় থাকবেন জিনপিং।
চীন এমন সময় জিনপিংয়ের এই সফরের ঘোষণা দিলো যখন ইউক্রেন যুদ্ধ অবসানে একটি প্রস্তাব দিয়েছে বেইজিং। পশ্চিমারা বেইজিংয়ের এই প্রস্তাবকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। তবে একইসঙ্গে মস্কোকে যেকোনো ধরনের অস্ত্র সরবরাহের বিষয়ে বেইজিংকে সতর্ক করেছে পশ্চিমা জোট।
শুক্রবার টুইটারে পোস্ট করা এক বার্তায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেছেন, এটি ‘বন্ধুত্ব ও শান্তির জন্য’ সফর হবে।
তিনি বলেন, ‘কোনো জোট নয়, সংঘাত নয় এবং কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য না করার ভিত্তিতে, চীন ও রাশিয়া আন্তর্জাতিক সম্পর্কে বৃহত্তর গণতন্ত্রের প্রচার করছে।’
তিনি জানান, চীন ইউক্রেনের যুদ্ধের বিষয়ে ‘একটি উদ্দেশ্যমূলক ও ন্যায্য অবস্থান’ বজায় রাখবে এবং ‘শান্তি আলোচনার জন্য গঠনমূলক ভূমিকা পালন করবে।’
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
