কৃষ্ণ সাগরের ওপরে যুক্তরাষ্ট্রের একটি ড্রোনের সঙ্গে রাশিয়ার একটি জঙ্গি বিমানের সংঘর্ষ হয়েছে। এতে চালকবিহীন বিমানটি (ড্রোন) ধ্বংস হয়ে সাগরে পড়েছে বলে জানিয়েছে আমেরিকান সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ান এসইউ-২৭ জঙ্গি বিমানের সঙ্গে মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোনের এই সংঘর্ষ হয়। এই সংঘর্ষের এক মিনিটের একটি ভিডিও ফুটেজ প্রকাশ পায়।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি এয়ার ফোর্স ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার জানায়, ‘রুশ পাইলটদের কাজ স্পষ্টই অনিরাপদ ও অপেশাদার ছিল। প্রথমে ড্রোনের পিঠে জ্বালানি তেল ফেলা হয়। তারপর সংঘর্ষ।’
পেন্টাগনের তথ্য অনুসারে, ঘটনাটি প্রায় ৩০-৪০ মিনিট স্থায়ী ছিল। মার্কিন কর্মকর্তারা জানান, দুটি রাশিয়ান এসইউ-২৭ জেট বিমান আন্তর্জাতিক আকাশে ওড়ার সময় গুপ্তচর ড্রোনটিকে বেপরোয়াভাবে বাধা দেয়। পরক্ষণেই তাদের সংঘর্ষ হয়।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
