পুলিশ কর্মকর্তা হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি আরাভ খানের মালিকানাধীন জুয়েলার্সের শোরুম উদ্বোধন করতে দুবাইয়ে যাওয়া নিয়ে তদন্তের স্বার্থে প্রয়োজনে ক্রিকেটার সাকিব আল হাসান ও ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হবে।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বৃহস্পতিবার ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, আরাভ খান সম্পর্কে সাকিব আল হাসানকে জানানো হয়েছিল। তারপরও তিনি কেন গেলেন সেটি আমাদের বোধগম্য নয়।
নানা আলোচনা-সমালোচনার ভেতরই দুবাইয়ের স্থানীয় সময় বুধবার রাত ৮টায় সাকিব ওই জুয়েলার্সের শোরুম উদ্বোধন করেন। ওই জুয়েলার্সটির মালিক আরাভ খানের প্রকৃত নাম রবিউল ইসলাম। তিনি পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার আসামি। দুবাই থেকে তাঁকে দেশে ফেরাতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে চিঠিও দিয়েছিল বাংলাদেশ পুলিশ।
পুলিশ সদরদপ্তরের মুখপাত্র সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মনজুর রহমান বলেন, ইন্টারপোল পুলিশের সহায়তায় রবিউলকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
এদিকে, হত্যা মামলার আসামি রবিউল দুবাইয়ে গিয়ে কীভাবে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হলেন– তা নিয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নানা মহলে আলোচনা চলছে।
দুবাইয়ে ওই অনুষ্ঠানে কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম, উপস্থাপক ও চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাসসহ একাধিক তারকাকে আমন্ত্রণ জানানো হয়। হিরো আলম ও দেবাশীষ এখন দুবাই রয়েছেন।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
