ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)র উদ্যোগে ৩৭তম ফোবানা কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিল শহরে প্রবাসী বাংলাদেশিদের এই মিলনমেলা অনুষ্ঠিত হবে।
প্রবাসী বাংলাদেশিদের বৃহত্তম এই সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত আছে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন বাংলাদেশি সংগঠন।
রোববার (১২ মার্চ) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলরুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
ফোবানার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে কমিটির নির্বাহী সভাপতি আতিকুর রহমান বলেন, ফোবানার মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি ও ভাষাকে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের অংশগ্রহণের মাধ্যমে উজ্জীবিত রাখা এবং নুতন প্রজন্মের কাছে এর প্রচার ও প্রসার করা।
তিনি বলেন, ফোবানা সম্মেলন হচ্ছে বিদেশের মাটিতে হাজারো বাংলাদেশির মিলনমেলা, যেখানে খুঁজে পাওয়া যায় বাংলাদেশকে, সারা বিশ্বের মানুষ জানতে পারবে অদম্য গতিতে এগিয়ে চলা বাংলাদেশের গল্প এবং স্মার্ট বাংলাদেশ নির্মাণে প্রবাসীদের অংশগ্রহণ নিয়ে বিশেষ আলোচনা।
ফোবানা সম্মেলনে যেসব কর্মসূচি থাকবে সে সম্পর্কে অন্যান্য বক্তারা বলেন, এবারের সম্মেলনটিতে থাকবে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ওপর বিশেষ সেমিনার ও প্রদর্শনী। এতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের ইতিহাস।
সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, বিগত সম্মেলনের মতো এবারও থাকছে মুক্তিযুদ্ধের ওপর বিশেষ বিশেষ অনুষ্ঠান। যাতে করে নতুন প্রজন্ম বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে পারে। বুঝতে পারে ৩০ লক্ষ শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া সোনার বাংলাদেশের জন্মের ইতিহাস।
ফোবানা সম্মেলন প্রতিবছর উত্তর আমেরিকার (যুক্তরাষ্ট্র ও কানাডার) বিভিন্ন শহরে উদযাপিত হয়। এবার দীর্ঘদিন পর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মন্ট্রিল ফোবানা সম্মেলন আয়োজন করতে যাচ্ছে।
সম্মেলনকে স্বার্থক করতে ইতোমধ্যে (শেরাটন লাভাল হোটেল কনভেনশন) হলটি নির্ধারণ করা হয়েছে এবং শিল্পীদের আমন্ত্রণ করার কাজ দ্রুত চলমান রয়েছে।
ফোবানার নির্বাহী কমিটির চেয়ারপার্সন আতিকুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফোবানার যুগ্ম নির্বাহী সচিব কবির কিরণ, সাবেক চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী ও বেদারুল ইসলাম বাবলা প্রমুখ।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
