সৌদি আরবে মদিনা থেকে মক্কা ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল রাতে মদিনা থেকে দেড়শ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই বাংলাদেশি হলেন মুহাম্মদ ফোরকান সওদাগর ও মোস্তফা আলী। তারা জেদ্দার সাদী মার্কেটে ব্যবসা করতেন।
জানা গেছে, গত শনিবার জেদ্দা থেকে মদিনায় নবী করিম সা.-এর রওজা মোবারক জিয়ারতের উদ্দেশে রওনা দেন তারা। গতকাল রাতে জিয়ারত শেষে মক্কার উদ্দেশে রওনা দেন তরা। মদিনা থেকে প্রায় দেড়শত কিলোমিটার দূরে হঠাৎ গাড়িটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই মুহাম্মাদ ফোরকান সওদাগর ও মো. মোস্তফা আলী নিহন হন। এ ঘটনায় এক বাংলাদেশি আহত হয়েছেন।
নিহত মোস্তফা আলীর ভাতিজা মো. আলমগীর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।
নিহত মুহাম্মদ ফোরকান সওদাগর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৮ নম্বর ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওর্য়াডের বাসিন্দা। মো. মোস্তফা আলী বাঁশখালী উপজেলার ৬ নম্বর কাতুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওর্য়াডের বাসিন্দা। গুরুতর আহত বাংলাদেশি মদিনার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ককক্সবাজার জেলার বাসিন্দা। বর্তমান নিহত দুই জনের লাশ সৌদির একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
