যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বড় অভিযোগ তুলেছেন তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তিনি বলেছেন, ট্রাম্প তার পরিবারকে বিপন্ন করেছিলেন।
২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের দাঙ্গা সম্পর্কিত বিষয়ে কথা বলার সময় এ অভিযোগ করেন পেন্স।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, শনিবার মার্কিন রাজনীতিবিদ ও সাংবাদিকদের নিয়ে আয়োজিত অ্যানুয়াল হোয়াইট-টাই গ্রিডিরন ডিনারে যোগ দিয়ে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে সমালোচনা করেন মাইক পেন্স।
এ সময় ‘প্রেসিডেন্ট ট্রাম্প ভুল ছিলেন’ বলেও তিনি মন্তব্য করেন।
পেন্স বলেন, নির্বাচন পেছানোর কোনো অধিকার আমার ছিল না।
কিন্তু ট্রাম্প এ ব্যাপারে বেপরোয়া ছিলেন। তার অযাচিত ও তির্যক কথাগুলো ৬ জানুয়ারি আমার পরিবার ও ক্যাপিটল হিলের সবাইকে বিপন্ন করেছিল। আমি জানি ইতিহাস ডোনাল্ড ট্রাম্পকেই দায়ী করবে।
প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ের ফলাফল উল্টে দিতে মাইক পেন্সকে চাপ দিচ্ছিলেন ট্রাম্প। কারণ তিনি নির্বাচনের মূল ফলাফলের আনুষ্ঠানিক শংসাপত্রের সভাপতিত্ব করেছিলেন। কিন্তু ট্রাম্পের নির্দেশ প্রত্যাখ্যান করেছিলেন পেন্স। পরবর্তীতে ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল হিলে হামলা চালায়। এ সময় কেউ কেউ ‘পেন্সকে ফাঁসিতে ঝুলিয়ে দাও’ বলেও শ্লোগান দিচ্ছিলেন।
হামলার তদন্তকারী হাউস কমিটিও তাদের চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করেছে, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প তার সমর্থকদের উত্তেজিত করে তুলেছিলেন। তার খড়্গ পড়েছিল তারই ভাইস প্রেসিডেন্টের ওপর।
আগামী বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পকে নিয়ে এ সমালোচনাগুলো করলেন পেন্স। বোঝাই যাচ্ছে এ দুই রিপাবলিকানের মধ্যে দূরত্ব বেড়েছে অনেক। তা ছাড়া ট্রাম্পের মুখোমুখিও হন না সাবেক ভাইস প্রেসিডেন্ট।
বিশ্লেষকরা মনে করছেন, রিপাবলিকানদের মনোনয়ন পেতে এ দুজনের মধ্যে ব্যাপক লড়াই হবে। ট্রাম্প ইতোমধ্যে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন। এ ব্যাপারে মাইক পেন্স এখনও কোনো সিদ্ধান্ত জানাননি। তবে তিনি নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
