সৌদি আরবের বিখ্যাত ক্যালিগ্রাফার সালেহ আল মানসোফ ৮৬ বছর বয়সে মারা গেছেন। প্রায় ৫০ বছর আগে সৌদি আরবের কালেমাখচিত বর্তমান পতাকাটি ডিজাইন করেছিলেন আল মানসোফ। শনিবার (১১ মার্চ) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল অ্যারাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রিয়াদের কিং ফাহাদ রোডের একটি মসজিদে আসরের নামাজের পর আল মানসোফের জানাজা অনুষ্ঠিত হয়।
আল মানসোফ প্রথম সৌদি ক্যালিগ্রাফার যিনি নিজের হাতে পতাকায় ‘আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল’ লিখেছেন এবং তলোয়ার এঁকেছেন। ষাটের দশকের গোড়ার দিকে যখন প্রযুক্তি অপ্রতুল ছিল তিনি তখন ম্যানুয়ালি শাহদা লিখতেন। শুধু তাই নয়, ইমাম মুহাম্মদ বিন সৌদ বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকের অনেক স্নাতক শিক্ষার্থীর সনদপত্রের ক্যালিগ্রাফি করেন তিনি।
চলতি মাসের শুরুর দিকে প্রতি বছর ১১ মার্চ পতাকা দিবস পালনের ঘোষণা দেয় সৌদি। ইসলামিক ক্যালেন্ডারের ১৩৫৫ সালের ২৭ জিলহজের সঙ্গে এই দিবসটির সম্পর্ক রয়েছে। ১৯৩৭ সালের ১১ মার্চ সৌদি বাদশাহ আবদুল আজিজ আল সৌদ দেশের জন্য পতাকা অনুমোদন করেছিলেন। আর ঠিক পতাকা দিবসের আগেই মারা গেলেন বর্তমান পতাকার ডিজাইনার আল মানসোফ।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
