আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিতে আর দেশের মানুষ ফিরতে চায় না। ধানের শীষ, পেটের বিষ, মানুষ এখন বলে সাপের বিষ। ‘বিএনপির শক্তি কমে গেছে। কিন্তু মুখের বিষ কমেনি। তাদের নেতাদের বক্তব্য আরও উগ্র হয়েছে।
শনিবার (১১ মার্চ) ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন,বিএনপি এখন দৌঁড়াতে দৌঁড়াতে থেমে গেছে। তারা এখন কোথায় যাবে। তাদের অবস্থা এখন ফান্দে পড়িয়া বগা কান্দের মতো অবস্থা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন চোখে অন্ধকার দেখছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নৌকায় ভোট দিয়েছেন বলে আজ দেশে এত উন্নয়ন। বিএনপির বড় জ্বালা। অন্তর জ্বালা। জ্বালায় পুড়ে দিনের আরাম, আর রাতের ঘুম নষ্ট হয়ে গেছে। পদ্মা সেতু, মেট্রোরেলের জ্বালা। মানুষের চোখ জুড়ে যায় শেখ হাসিনার উন্নয়ন দেখে। আর বিএনপির জ্বালা বাড়ে, বুকের জ্বালা, অন্তরে জ্বালা।
ওবায়দুল কাদের বলেন, খেলা হবে, জোরদার খেলা হবে। দুর্নীতির বিরুদ্ধে, অর্থপাচারের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জোরদার খেলা হবে। তবে আন্দোলন দেখে মনে হয় তেমন খেলতে হবে না। বিএনপি আন্দোলনের পথ হারিয়ে দিশেহারা।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
