ব্রিটিশ প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ান ঢাকায় এসেছেন। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে চলমান সম্পর্ক আরও শক্তিশালী করার বার্তা নিয়ে এসেছেন তিনি। তার এই সফরে ইন্দো-প্যাসিফিকসহ সমসাময়িক বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যু আলোচনায় গুরুত্ব পাবে।
ব্রিটিশ প্রতিমন্ত্রী শুক্রবার ঢাকায় পৌঁছলে তাকে স্বাগত জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব সাব্বির আহমেদ চৌধুরী।
ট্রিভেলিয়ান গত বছরের অক্টোবরে ইন্দো-প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, তার সফরে নিরাপত্তা, গণতন্ত্র, মানবাধিকার, বাণিজ্য এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হবে। এ ছাড়া জলবায়ু কর্মকাণ্ডে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে যুক্তরাজ্য-বাংলাদেশ জলবায়ুবিষয়ক একটি চুক্তি সই করবে।
ব্রিটিশ প্রতিমন্ত্রী সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি বৈঠক করবেন সুশীল সমাজ, মানবাধিকারকর্মী, জলবায়ু বিশেষজ্ঞ ও ব্যবসায়ী প্রতিনিধির সঙ্গে।
এদিকে ট্রিভেলিয়ান ঢাকায় আসার পর ব্রিটিশ হাইকমিশন থেকে গণমাধ্যমকে একটি বার্তা পাঠানো হয়। তাতে ট্রিভেলিয়ান বলেন, আমি বাংলাদেশ সফর করতে পেরে আনন্দিত। এটি এমন একটি দেশ যেখানে যুক্তরাজ্যের সঙ্গে শক্তিশালী সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্য ৫১ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে থাকতে পেরে গর্বিত। বাণিজ্য-বিনিয়োগ থেকে শুরু করে প্রতিরক্ষা, জলবায়ু ও মানবিক সহযোগিতা আমরা ভাগাভাগি করছি। এ সফরের মাধ্যমে আমি আমাদের ঘনিষ্ঠ ও মূল্যবান অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার অপেক্ষায় রয়েছি।
More Stories
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
