সৌদি আরবে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে বেশির ভাগ শ্রমিক রয়েছেন নানা সমস্যায়। পাশাপাশি কর্মীদের সমস্যা থেকে উত্তরণে দেশটিতে থাকা বাংলাদেশ দূতাবাসও কাঙ্ক্ষিত সেবা দেওয়ার চেষ্টা করছেন। তবে সেবা নিতে যাওয়া বেশির ভাগ প্রবাসীর অভিযোগ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা কর্মচারীর কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। এ নিয়ে তারা দূতাবাসের ফেসবুক পেজে ক্ষোভের কথা বলছেন।
এ দিকে সৌদি আরব প্রবাসী বাংলাদেশীদের মধ্যে যারা এখনো এক্সিট ভিসার জন্য বাংলাদেশ দূতাবাসে আবেদন করেননি তাদের পরবর্তীতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস। দ্রুত সমস্যা থেকে উত্তরণে রিয়াদের বাংলাদেশ দূতাবাস থেকে বিষয়টি অবহিত করে পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশির নামের তালিকাও প্রকাশ করেছে।
তবে কেউ কেউ তালিকা দেখে ক্ষোভ প্রকাশ করে বলছেন, অনেক আগেই তো দূতাবাসে তিনি আবেদন জমা দিয়েছেন। তারপরও কেনো লিস্টে তার নাম রয়েছে।
গত বুধবার বাংলাদেশ দূতাবাস থেকে প্রবাসীদের নাম, পাসপোর্ট ও ভিসা নাম্বার উল্লেখ করে জানানো হয়, সৌদি আরবে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে যারা স্পেশাল এক্সিটের (ইকামা এক্সপায়ার/ইকামার মেয়াদ শেষ) আওতায় দূতাবাসের অনলাইন সিস্টেমে আবেদন করেছেন তাদের মধ্যে থেকে যাদের মক্তব আমল (রিয়াদ শ্রম অফিস) থেকে এক্সিট ক্লিয়ারেন্স রয়েছে তাদের দ্রুত (ছয় মাস) এক্সিট ভিসার আবেদন করতে হবে। যারা করবে না তাদের ভিসা বাতিল হওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে।
দূতাবাস থেকে আরও বলা হয়েছে, মক্তব আমল (শ্রম অফিস) থেকে যাদের এক্সিট ক্লিয়ারেন্স হয়েছে তারা কফিল পরিবর্তন অথবা নতুবা ইকামা বানাতে পারবে না।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
