মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন বলেছেন, তার দেশ বাংলাদেশের উন্নয়নে ‘সর্বোচ্চ প্রচেষ্টা’ দিয়ে অব্যাহতভাবে দক্ষিণ এশিয়ার এই দেশটির পাশে থাকবে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠককালে তিনি এ আশ্বাস প্রদান করেন। সম্প্রতি অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের ফাঁকে ভারতের রাজধানীতে তাদের মধ্যে এই বৈঠক প্রসঙ্গে মোমেন ব্লিঙ্কেনকে উদ্ধৃত করে বলেন, ‘আমরা (যুক্তরাষ্ট্র) আপনাদের (বাংলাদেশ) পাশে থাকব।’
পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের সাথে তার বৈঠককে ‘খুব গঠনমূলক’ হিসেবে অভিহিত করে বলেন, তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, আর এটা সম্ভব হয়েছে কারণ, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে খুব ভাল সম্পর্ক গড়ে তুলেছি।’
মোমেন বলেন, ব্লিঙ্কেন তাকে বলেছেন যে ওয়াশিংটন বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রচেষ্টায় আরও যুক্ত হতে চায়। তিনি বলেন, দ্বিপক্ষীয় ইস্যুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উপলব্ধি ‘মন্দ নয়’।
মোমেন আরও বলেন, তিনি ব্লিঙ্কেনকে বুঝিয়ে বলেছেন যে বাংলাদেশ সাম্প্রদায়িক দাঙ্গা ও ঘৃণাপ্রসূত অপরাধ রোধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট (ডিএসএ) প্রণয়ন করেছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ওপর মার্কিন নিষেধাজ্ঞা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্লিঙ্কেনের সঙ্গে আলাপকালে বিষয়টি আলোচনায় উঠেনি।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
