ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ’র উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বনন্দিত ভাষণের উপর ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয় গত ৭ই মার্চ ২০২৩ইং মঙ্গলবার, পেসিফিক সময় সন্ধ্যা ৮টায় ক্যালিফোর্নিয়া থেকে।
অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক জনাব ডাক্তার রবি আলমের সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ’র সম্মানিত সভাপতি শফিকুর রহমান। গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে যুক্ত হয়েছিলেন নিউইয়র্ক থেকে যুক্তরাস্ট্র আওয়ামী লীগ’র সম্মানিত সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, বাংলাদেশ থেকে বিশেষ অথিতি হিসেবে যুক্ত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ততকালীন পূর্ব বাংলার সাবেক ক্রিকেটার একমাত্র যার ব্যাটে লিখা ছিল “জয় বাংলা” পরবর্তিতে স্বাধীন বাংলাদেশের প্রথম ক্রিকেট অধিনায়ক রাকিবুল হাসান, বাংলাদেশ থেকে আরোও যুক্ত ছিলেন বাংলাদেশ যুব মহিলালীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এড. শাহনাজ পারভিন ডলি, খারতুম সুদান থেকে সুদান আওয়ামী লীগ’র কনভেনার সুলতান ভাই, যুক্ত হয়েছিলেন সানফ্রান্সিসকো আওয়ামী লীগ সভাপতি রাজ হামিদ ও সাধারণ সম্পাদক শাহরিয়ার ভাই, নিউয়র্ক থেকে যুবলীগ সভাপতি সেবুল মিঞা, স্যাক্রামেন্টো থেকে মুহাম্মদ বিল্লাহ ও রানা ভাই এবং হৃদয়ে ওসমানী পরিষদ’র সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া। এছাড়াও আয়োজক কমিটি হিসেবে ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ’র সম্মানিত উপদেষ্টা ফিরোজ আলম, সহসভাপতি শামীম হোসাইন, জহির আহমদ পান্না, আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব দিদার আহমদ, আমিন পাপ্পু, সোহেল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজ মুহাম্মদ হাই, দফ্তর সম্পাদক অশীতি বড়ুয়া, বাণিজ্য সম্পাদক শামসুর চৌধুরী পনির, কৃষি ও ক্রীড়া সম্পাদিকা শম্পা চৌধুরী, ছাত্রলীগ নেতা তানভীর সাগর সহ সকল সম্মানিত নেতৃবৃন্দ।
সম্মানিত নেতৃবৃন্দ তাঁদের অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে গিয়ে বলেন ৭১’র ৭ই মার্চের বক্তব্য ছিল বাঙ্গালী’র মুক্তির মূল প্রেরণার উৎস। আর সেই প্রেরণা বুকে ধারণ করে তাঁরই সুযোগ্যা কণ্যা আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশকে আজ বিশ্ব মানচিত্রে মধ্যম আয়ের দেশে নিয়ে চলেছেন। তবে বক্তারা বলে,ন বাংলাদেশ বিরোধী সেই চক্র এখনো তাদের অপপ্রচারের মাধ্যমে দেশকে গতিরোধ ও সংঘাতের দিকে নিয়ে যেতে চাচ্ছে।
তাই বক্তারা সর্বস্তরের নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, যার যার অবস্থান থেকে প্রতিনিয়ত দেশের সঠিক উন্নয়ন ও অগ্রযাত্রাকে বিভিন্ন প্রচার মাধ্যমের সুবাদে মানুষের দৃষ্টিগোচর করতে হবে যাতে জনগণ দেশ বিরোধী অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আসন্ন নির্বাচনে তার সুস্থ সিদ্ধান্তের প্রতিফলন ঘটাতে পারে।
যুক্তরাস্ট্র আওয়ামী লীগ’র সভাপতি জনাব ড. সিদ্দিক ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ’র এমন সুশৃঙ্খলভাবে নিয়মিত সভা সমাবেশকে প্রকৃত সাধুবাদ ও ধন্যাবাদ জানান। অনুষ্ঠানের সভাপতি শফিকুর রহমান প্রবাসের বিভিন্ন দেশ এবং বাংলাদেশের বিভিন্ন যায়গা থেকে জুম মিটিংএ সংযুক্ত হওয়ার জন্য সকল সম্মানিত নেতৃবৃন্দকে অভিনন্দ ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
