মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে ক্রমেই অস্বাভাবিক আকার ধারণ করছে মুদ্রাস্ফীতি। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডলারের মূল্য। প্রতিদিনই মার্কিন ডলারের বিপরিতে ধারাবাহিকভাবে কমছে স্থানীয় পাউন্ড লিরার মূল্য। আগে যেখানে এক ডলারের বিপরীতে স্থানীয় পাউন্ড ছিল মাত্র দেড় হাজার লিরা, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ হাজার লিরা। স্থানীয় জনগণ ধারণা করছে, আরও বাড়তে পারে চলমান মুদ্রাস্ফীতি।
এমন অবস্থায় পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম। সবচেয়ে বেশি সমস্যায় স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীসহ দেশটিতে কাজ করতে আসা প্রবাসীরা। তাদের মাসিক আয় কমে গেছে কয়েকগুণ। এ কারণে গত ৩ বছর ধরে দেশটিতে চলমান অর্থনৈতিক মন্দায় অন্যান্য দেশের অভিবাসীর পাশাপাশি বাংলাদেশিদের অনেকেই নিজ দেশে ফেরত যেতে বাধ্য হয়েছেন। যারা এখনো দেশটিতে রুটি রুজির তাগিদে পড়ে আছেন তারাও অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের অপেক্ষায় দিন গুনছে। তবে স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, এত সহসায় উন্নিত হবে না দেশটির সার্বিক পরিস্থিতি।
লেবাননের একটি স্থানীয় পেট্রলপাম্পে গত ১৬ বছর ধরে কাজ করছেন মুন্সীগঞ্জের কামাল হোসেন। আগে মাসিক ৬ থেকে ৭ শত মার্কিন ডলার আয় করলেও বর্তমানে আয় করছেন মাত্র ২ শত ডলার। এই স্বল্প আয়ে পরিবারের চাহিদা মেটাতে হিমসিম খাচ্ছেন তিনি। দেশেও ফেরত যেতে পারছেন না, কারণ হাতে নেই পর্যাপ্ত সঞ্চয়। তাই অনিশ্চয়তায় এখনো লেবাননে আছেন। কামাল হোসেনের মতই বেশির ভাগ বাংলাদেশির বর্তমান অবস্থা।
এদিকে চরম অর্থনৈতিক মন্দায় ভেঙ্গে পড়েছে দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি। বাড়ছে অপরাধ প্রবণতা। দিনে দুপুরে ছিনতাইয়ের শিকার হচ্ছেন বাংলাদেশিসহ স্থানীয় প্রবাসীরা। স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েও মিলছে না কোনো সমাধান।
গত বছরের ৩১ অক্টোবর প্রাক্তন রাষ্ট্রপতি মিশেল আউনের মেয়াদ শেষ হলেও বর্তমান তত্ববধায়ক সরকার এখনো নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারেনি। দেশটিতে বাড়ছে রাজনৈতিক টানাপোড়ন। তবে স্থানীয় বিশ্লেষকরা ধারণা করছে, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেই কমবে মুদ্রাস্ফীতি, পুনরুদ্বার হবে দেশটির ভঙ্গুর অর্থনীতি।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
