ইউক্রেনে আগ্রাসন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক এখন তলানিতে ঠেকেছে। এই নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ তার মিত্রদের ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। তবে উল্টো যুক্তরাষ্ট্রকেই এক হাত নিয়েছেন পুতিন।
গতকাল রোববার পুতিন দেশটির এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র তার নিজের স্বার্থ উদ্ধার এবং এজেন্ডা বাস্তবায়নের জন্য বিশ্বকে তার সঙ্গে করে নিতে চাইছে। যুক্তরাষ্ট্রের একান্ত অনুগত রাষ্ট্রগুলো ওয়াশিংটনের এই একগুঁয়েপূর্ণ লক্ষ্য সম্পর্কে সচেতন আছে। কিন্তু বর্তমানে তারা চোখ বন্ধ করে আছে।
এর কারণ হিসেবে পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের ওপর এসব দেশের অর্থনৈতিক ও নিরাপত্তা খাতের নির্ভরশীলতা অনেক বেশি। পুতিন অভিযোগ করেন, মার্কিন নেতৃত্বে উদীয়মান এককেন্দ্রিক বিশ্বব্যবস্থাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের স্বার্থ আবর্তিত হচ্ছে। এটি বিশ্বব্যবস্থার বিরুদ্ধে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন পুতিন। এরপর আজ পর্যন্ত ১২ মাসের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনও লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।
ইউক্রেনে যুদ্ধ শুরুর পর পশ্চিমা দেশগুলো কিয়েভকে গোয়েন্দা তথ্য ছাড়াও বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থ দিয়ে সাহায্য করে আসছে। একইসঙ্গে ইউক্রেনকে সাহায্য চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
