দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মানিক আজম সজল (৪৩) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। সজল ফেনী জেলার দাগনভূঞা উপজেলার জগতপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, সজল দক্ষিণ আফ্রিকার ফ্রি ষ্টেটের ব্রুমফান্টের বুসাবিলা এলাকায় গত ১৮ বছর ব্যবসা করছে। তিনি ওই এলাকার কমিউনিটির নেতা। গত বুধবার কৃঞ্চাঙ্গ সন্ত্রসীরা স্থানীয় সময় ১টায় সজলের ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিয়ে লুটপাট শুরু করে। সজল লুটপাটে বাধা দিলে সন্ত্রাসারী আজমকে গুলি করে হত্যা করে। দেশটিতে কর্মরত সজলের ভাই ফয়সাল সজীব মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।
সজলের মা কহিনূর বেগম আমাদের সময়কে জানান, সজলের দোকানের কর্মচারীর দোকানের অর্থ আত্মসাৎ করলে তার সঙ্গে সজলের দ্বন্দ্ব তৈরি হয়। পরে এই দ্বন্দ্ব মিমাংশ করে দেন বুসাবিলা এলাকার বাঙ্গালী কমিউনিটি লোকজন। সজলকে দোকান কর্মচারী কৃঞ্চাঙ্গ সন্ত্রাসী ভাড়া করে হত্যা করেছে। তিনি তার ছেলের হত্যার রহস্য উদঘাটনের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে দাবি জানিয়েছে।
সজলের লাশ সোমবার দেশে আসলে পারিবারিক কবরস্থানে বিকেলে দাফন করা হয়।
উল্লেখ্য, গত সপ্তাহে দাগনভূঞার ২জনসহ ফেনী জেলার ৫জন দক্ষিণ আফ্রিকার বিমান বন্দর থেকে কেটাউনে যাওয়ার সময় লরী চাপা নিহত হয়েছেন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
