আগের বছরের একই সময়ের তুলনায় ২০২২ সালের জানুয়ারি-নভেম্বরে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশে বাংলাদেশের পোশাক রপ্তানি ৩৮ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ইইউ দেশগুলোর জন্য বাংলাদেশ পোশাক আমদানির দ্বিতীয় বৃহত্তম উৎস। আমদানি প্রবৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশ রয়েছে প্রথম স্থানে।
পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালের প্রথম ১১ মাসে বাংলাদেশ থেকে ২ হাজার ১১৮ কোটি ডলার মূল্যের পোশাক আমদানি করেছে এ অঞ্চলের দেশগুলো। এ হিসেবে ২০২১ সালের একই সময়ের তুলনায় আমদানি বেড়েছে ৩৮ দশমিক ৩৯ শতাংশ।
জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন বিশ্ব থেকে ৯ হাজার ৫১৭ কোটি ডলার মূল্যের পোশাক আমদানি করেছে। পূর্ববর্তী বছরের তুলনায় প্রবৃদ্ধির হার ছিল ২২ দশমিক ৩৯ শতাংশ।
চীন ২৯ দশমিক ৪০ শতাংশ শেয়ার নিয়ে ইইউর সর্ববৃহৎ পোশাক সরবরাহকারীর অবস্থান ধরে রেখেছে। ২০২২ সালের ১১ মাসে চীন থেকে আমদানির পরিমাণ ছিল ২ হাজার ৭৯৮ কোটি ডলার। বছরওয়ারি প্রবৃদ্ধি ছিল ১৯ দশমিক ২৯ শতাংশ।
এ বিষয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মো. মহিউদ্দিন রুবেল বাসসকে বলেন, এই পরিসংখ্যানের উল্লেখযোগ্য বিষয় হলো বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি অন্য যেকোনো দেশের চেয়ে বেশি। বৈশ্বিক পোশাক বাণিজ্যে বাংলাদেশ দ্বিতীয়, ইউরোপেও আমরা দ্বিতীয়। ভালো সংবাদ যে, ইউরোপে প্রবৃদ্ধি অর্জনে আমরা প্রথম। আমরা প্রবৃদ্ধির ধারা অব্যাহত রেখেছি। বাংলাদেশ সাড়ে ৩৮ শতাংশের মতো প্রবৃদ্ধি অর্জন করেছে, চীনের অর্জন ২০ শতাংশের মতো।
বিজিএমইএ পরিচালক বলেন, যে প্রবৃদ্ধি প্রত্যাশিত ছিল নভেম্বরের পর থেকে তা বজায় থাকেনি। করোনা পরবর্তী মন্দা নভেম্বরের পর আঘাত করেছে। তবে আমদানি কমলেও প্রবৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশ অন্যদের চেয়ে ভালো অবস্থানে থাকবে বলে আশা করা হচ্ছে।
অন্য যেকোনো দেশের চেয়ে ক্রেতাদের বাংলাদেশের প্রতি আস্থা বেশি বলে জানান মহিউদ্দিন রুবেল। তিনি বলেন, চীন ও অন্যান্য দেশের বিবেচনায় গ্রিণ ফ্যাক্টরি ও নতুন নতুন পণ্যের ক্ষেত্রে বাংলাদেশ ভালো করছে।
ইউরোস্ট্যাট জানায়, একই সময়ে তুরস্ক থেকে আমদানি ১১ দশমিক ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, মোট আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১০৯ ডলার। ভারত থেকেও আমদানি ৪৫৩ কোটি ডলারে পৌঁছেছে, বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ৫২ শতাংশ।
ইইউ অঞ্চলে অন্য শীর্ষ সরবরাহকারী দেশগুলোর মধ্যে কম্বোডিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, মরক্কো, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নের আমদানি যথাক্রমে ৩৫ দশমিক ৮৯ শতাংশ, ৩৪ দশমিক ১৬ শতাংশ, ২৭ দশমিক ৯৯ শতাংশ, ৮ দশমিক ১৩ শতাংশ, ১৭ দশমিক ৩২ শতাংশ এবং ২৭ দশমিক ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
More Stories
সরকারি দল সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারি দল গণরায় মানছে না। তারা সংবিধানকে নিজেদের...
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে তারেক রহমান
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মত রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ মার্চ) সন্ধ্যা...
একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির...
জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সব হত্যার বিচার হবে: আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, জুলাই বিপ্লবে পুলিশ সদস্য হত্যাসহ সকল হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।...
ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমাদের আকাঙ্খা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। আমাদের ‘সাধ এবং সাধ্যে’র মধ্যে ফারাক থাকলেও আমি বিশ্বাস...
পাকিস্তানপন্থি সেই অপশক্তি নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠেছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব ও এলজিআরডি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরও পাকিস্তানপন্থি অপশক্তি নতুন রূপে মাথাচাড়া দিয়ে উঠছে।...
