অস্ত্রধারী এক ব্যক্তি তিনটি বন্দুক নিয়ে তার সাবেক স্ত্রী ও আরও পাঁচজনকে গুলি করে হত্যা করেছে। যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যের ছোট এক গ্রামীন শহরে ঘটেছে এ ঘটনা। আজ শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন জায়গায় ভুক্তভোগীদের গুলি করে হত্যা করেছে। এর মধ্যে দুইটি বাড়িতে এবং একটি স্টোরে। দেশটির পুলিশ অভুযুক্ত ৫২ বছর বয়সী ব্যক্তির বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি হত্যার অভিযোগ এনেছে। অভিযুক্তকে কাউন্টি জেলে রাখা হয়েছে।
মিসিসিপি গভর্নর বলেন, সন্দেহভাজন হামলাকারী একাই এই হত্যাকাণ্ড চালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। শেরিফ ব্রাড ল্যান্স বলেন, শুক্রবার স্থানীয় সময় ১১ টা নাগাদ ওই অস্ত্রধারী প্রথমে একটি পেট্রোল স্টেশনে ঢুকে একজনকে হত্যা করেন। এর পর পাশেই তার সাবেক স্ত্রীর বাড়িতে গিয়ে তিনি তাকে গুলি করেন।
তদন্তকারীরা বলেছেন, এরপর বন্দুকধারী তার বাড়ির কাছে গিয়ে আরেক ব্যক্তিকে হত্যা করেন। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি তার সৎবাবা। এ ছাড়া তিনি সেই সময় নিরস্ত্র এক নারীকে হত্যা করেন।
পরবর্তীতে তিনি গাড়ির ভেতরে এক ব্যক্তি ও রাস্তায় আরেকজনকে গুলি করে হত্যা করেছেন। এটি অভিযুক্তদের বাড়ি থেকে তেমন দূরে ছিল না বলে জানান শেরিফ ল্যান্স।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
