কোম্পানি রিসিভ করতে না আশায় বিমানবন্দর থেকে ১৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া। দুই দিন বিমানবন্দরে রেখে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এয়ার এশিয়ার ৬ টা ৩৫ এর ফ্লাইটে কুয়ালালামপুর থেকে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। রাত সাড়ে ৮টার দিকে শাহজালালে তারা এসে পৌছান।
জানা যায়, বুধবার (১৫ ফেব্রুয়ারি) গ্রীণল্যান্ড ওভারসীজ লি.ঢাকা থেকে এয়ার এশিয়ার একটি ফ্লাইটে মালয়েশিয়ার এভারলেনটেন এস ডি এন বি এইচডি কোম্পানিতে ২৯ জন বাংলাদেশী কর্মী পাঠায়। কোম্পানী ২৯ জনের মধ্যে ১০ জনকে রিসিভ করে। রিসিভ না করায় বাকি ১৯ জনকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন।
রিক্রটিং এজেন্সির প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, মালয়েশিয়ান কোম্পানিতে আমরা বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ২৯ জন কর্মী প্রেরণ করি। এসময় কোম্পানি থেকে রিসিভ করতে গেলে মালয়েশিয়ান এয়ারপোর্ট ইমিগ্রেশন বিভাগ ১০ জন কর্মীকে দেশটিতে প্রবেশের অনুমতি দিলেও বাকি ১৯ জনের ইমিগেশন ডাটা সঠিক না থাকায় তাদেরকে ফেরত পাঠায়।
তিনি জানান, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা নিয়োগকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছি তারা জানিয়েছেন, ১৯ জনের তথ্য সার্ভারে পাওয়া গেছে, সে ক্ষেত্রে কর্মীরা আবার মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন।
যে সকল কর্মীকে ফেরত পাঠানো হয়েছে তাদেরকে পুনরায় প্রেরণ করতে যে খরচ হয় তা তাদের কোম্পানি বহন করবে বলেও জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন।
বাংলাদেশ দূতাবাসের লেবার মিনিস্টার নাজমুছ সাদাত সেলিম জানান, এ ব্যাপারে বাংলাদেশ কিংবা মালয়েশিয়া এয়ারপোর্ট ইমিগ্রেশন থেকে আমাদের কোন তথ্য জানানো হয়নি। তবে কেনো তাদের ফেরত পাঠানো হয়েছে তা খোজ নেয়া হবে ।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
