‘নিবিড়ের অবস্থা এখন অপরিবর্তিত। কোনো অবনতি ঘটেনি। কানাডার ডাউন টাউনের সেন্ট মাইকেল হাসপাতালে ভর্তি রয়েছে নিবিড়।’— কানাডায় সড়ক দুর্ঘটনায় আহত ছেলের শারীরিক অবস্থা প্রসঙ্গে এসব কথা বলেন বরেণ্য সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ।
কুমার বিশ্বজিৎ-নাঈমা সুলতানা দম্পতির একমাত্র পুত্র নিবিড়। কানাডায় পড়াশোনা করছেন তিনি। গত সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হন নিবিড়। এ খবর পেয়ে বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে কানাডায় পৌঁছান কুমার বিশ্বজিৎ-নাঈমা সুলতানা দম্পতি। আর সেখান থেকেই ছেলের শারীরিক অবস্থা গণমাধ্যমকে জানিয়েছেন কুমার বিশ্বজিৎ।
বর্তমানে নিবিড়ের চিকিৎসার দুটো স্টেজ রয়েছে। তা জানিয়ে কুমার বিশ্বজিৎ বলেন, ‘নিবিড়ের চিকিৎসার এখনো দুটি স্টেজ বাকি আছে। সৃষ্টিকর্তার অপার কৃপায় যদি সেই দুটি স্টেজ সুন্দরভাবে পার করে আসতে পারি, তখন বলব, শতভাগ সফল। এ দুটি স্টেজ হলো— স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস নেওয়া এবং জ্ঞান ফিরে পাওয়ার বিষয়টি।’
হাসপাতালে ভর্তি করার পর নিবিড়ের শরীরে দুটো অস্ত্রোপচার হয়েছে। তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল, অস্ত্রোপচার করে তা বের করা হয়েছে। আর দ্বিতীয় অস্ত্রোপচার হয়েছে পাকস্থলীতে। এটি বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে হয়েছে বলেও জানান কুমার বিশ্বজিৎ।
টরন্টো পুলিশ সূত্রে জানা যায়, টরন্টো নগরীর অদূরে মিসিসাগা এলাকায় ৪২৭ হাইওয়ে ও ডানডাস ইন্টারসেকশনের সন্নিকটে সোমবার রাতে এ ভয়াবহ দুর্ঘটনায় আরিয়ান আলম দীপ্ত, শাহরিয়ার খান ও অ্যাঞ্জেলা বারৈ নামের ৩ বাংলাদেশি ছাত্র নিহত হন। কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে জানা যায়, সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার গাড়ি চালাচ্ছিলেন। গাড়িটি খুব দ্রুতগতিতে চলছিল। এক হাইওয়ে থেকে আরেক হাইওয়েতে ওঠার সময় টার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেখানে একটু কার্ভ ছিল। হাইওয়ের রেলিংয়ে গিয়ে ধাক্কা খেয়ে গাড়িটি ৩ বার উল্টে যায়। সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায়।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
