বায়ুদূষণে আজ ২০০ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর। ১৭২ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা।
বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদন অনুযায়ী, রাজধানী শহরগুলোর মধ্যে সবচেয়ে দূষিত বায়ুর শহর পাকিস্তানের লাহোর। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার বায়ুর মান আজ অস্বাস্থ্যকর।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে আটটায় আইকিউ এয়ারের তালিকায় দেখা যায়, সবচেয়ে দূষিত ১০টি শহরের সাতটিই এশিয়ার। ১৬৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। ১৬৭ ও ১৬২ স্কোর নিয়ে তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ভারতের কলকাতা ও মুম্বাই। এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে মেসিডোনিয়ার রাজধানী স্কুপিয়ে, পাকিস্তানের করাচি, ভারতের দিল্লি, নেপালের কাঠমান্ডু ও ইরাকের বাগদাদ।
আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি ক্যাটাগরিতে রাখা হয়েছে বিশ্বের ১০১টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো বিপজ্জনক। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে বিপজ্জনক স্থানে রাখা হবে। তবে মঙ্গলবার ওই স্তরে ছিল না কোনো শহরই।
এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর ২০১-৩০০, অস্বাস্থ্যকর ১৫১-২০০, বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর ১০০-১৫০, সহনীয় ৫১-১০০ এবং ভালো বায়ু ০-৫০।
তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় ২ স্কোর নিয়ে ৯৮ নম্বর থেকে সবচেয়ে ভালো স্থানে রয়েছে কানাডার ভ্যাংকুভার।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
