তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের পর পাঁচ দিন পেরিয়ে গেছে। মৃতের সংখ্যা ইতিমধ্যে ২৪ হাজার ছাড়িয়ে গেছে। উদ্ধারকারীরা নিরলস কাজ করে যাচ্ছেন। কিন্তু যত সময় যাচ্ছে ততই জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে যাচ্ছে।
কাহরামানমারাস শহর থেকে আল জাজিরার সাংবাদিক রেসুল সেরদার জানিয়েছেন, উদ্ধারকারী দলগুলি বেঁচে থাকাদের খুঁজে বের করার জন্য নিরলসভাবে কাজ করছে তবে কাউকে জীবিত খুঁজে পাওয়া একটি ‘অলৌকিক ঘটনা’ হবে।
তিনি বলেন, ‘আমরা চারপাশে মৃতদেহের গন্ধ পাচ্ছি। আমরা বেশ কিছু মৃতদেহ উদ্ধার করতে দেখেছি এবং অনেক লোক এখনও নিখোঁজ রয়েছে। এখানে উদ্ধারকারীরা জানে যে তাদের এখন সময় ফুরিয়ে যাচ্ছে।’
দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ২০ হাজার ৬৬৫ তে পৌঁছেছে। দক্ষিণ তুরস্কের ভূমিকম্প অঞ্চল থেকে প্রায় ৯৩ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং এক লাখ ৬৬ হাজারেরও বেশি কর্মী উদ্ধার ও ত্রাণ প্রচেষ্টায় জড়িত।
এদিকে, সিরিয়ায় সাড়ে তিন হাজারেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, ভূমিকম্পের পর দুই দেশে অন্তত আট লাখ ৭০ হাজার মানুষের জরুরিভাবে খাদ্যের প্রয়োজ। ভূমিকম্পের কারণে শুধুমাত্র সিরিয়াতেই ৫৩ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
