আমেরিকা প্রবাসী বাংলাদেশি লেখক লিজি রহমান। আমেরিকার রাজনীতি ও মানুষের যাপিত জীবনের গল্প নিয়ে তার লেখা অনেক বই জনপ্রিয়তা পেয়েছে। অমর একুশে বইমেলা ২০২৩-এ প্রকাশিত হয়েছে লিজি রহমানের নতুন বই ‘আমেরিকায় বাঙালির চাষবাস’।
শনিবার জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্স হলে বইটির প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়।
এতে অতিথি ছিলেন- কবি ও সিনিয়র সাংবাদিক নাসির আহমেদ, ছড়াকার আবু সালেহ, সাহিত্যিক দিলারা মেসবাহ, মোবাশ্বেরা খানম বুশরা, কৃষিবিদ ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন লেখক লিজির শুভানুধ্যায়ী ইংল্যান্ড প্রবাসী ড. নাজমা কবির এবং সাহিদা ইসলাম।
বইটির ভূমিকা লিখেছেন কৃষিবিদ ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সেখানে ড. আলম জানিয়েছেন, বাংলাদেশের কৃষকেরা জীবিকার তাগিদে কৃষিকাজ করেন। কৃষিতে যে পরিমাণ গবেষণা ও বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার হওয়া প্রয়োজন, তার উপস্থিতি বাংলাদেশের কৃষি খাতে নেই; কিন্তু লিজি রহমান সুদূর আমেরিকার মাটিতে সেখানের বৈরী আবহাওয়ায় থেকে বাংলাদেশের শাক-সবজি চাষ করছেন।
বক্তারা লিজি রহমানকে নিয়ে স্মতিচারণ করতে গিয়ে, লিজি রহমানের সাহিত্য চর্চা ও সামাজিক কাজের ওপর আলোকপাত করেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের নিয়ে কমিউনিটি তৈরি করে গাছ লাগান, সামাজিক ও মানবিক কাজে নিয়মিত অংশগ্রহণ করেন লিজি; যা অত্যান্ত প্রশংসনীয় কাজ।
সমাপনী বক্তব্যে লিজি রহমান বলেন, বাগান করা আর আমেরিকায় তার গাছ লাগানো নিয়ে করা গবেষণা থেকে প্রাপ্ত তথ্য নিয়ে তিনি বইটি লিখেছেন। লেখালেখি ছাড়াও নিউইয়র্কের রাজপথে প্রতিবাদী কণ্ঠ লিজি রহমান। ২০০৮ সালে তার বড় ছেলে আসিফ রহমানকে এক সড়ক দুর্ঘটনায় হারানোর পর তিনি নিউইয়র্কে নিরাপদ সড়ক আন্দোলনের সঙ্গে যুক্ত হন। যৌক্তিক আন্দোলনের ফলে নিউইয়র্কে তার ছেলে আসিফ রহমানের নামে বাইক লেন করা হয়েছে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
