কুয়েতে সড়ক দুর্ঘটনায় আলমগীর কাজী (৩০) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত আলমগীর মাদারিপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের সরদার কান্দি গ্রামের বাসিন্দা।
জানা যায়, আলমগীর কাজী কুয়েতের জাহারা একটি কোম্পানির মাইক্রোবাস চালাতেন। গত মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দেশটির সীমান্তবর্তী আবদালী এলাকায় এই দুর্ঘটনার ঘটে। দুর্ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের সহকর্মী বেলাল হোসেন জানান, আলমগীর কাজী পরিবারের হাল ধরতে ২০০৫ সালে কুয়েতে আসেন। তিনি পরিবারের একমাত্র উপার্যনকারী ছিলেন। ২০১৯ সালে করোনার শুরুতে দেশে ছুটিতে গিয়ে বিয়ে করেন। তার একটা ছেলে রয়েছে। চলতি বছরের মে মাসে ছেলে দেখতে ছুটি যাওয়ার কথা ছিল। কাগজপত্র ও আইনি প্রক্রিয়া শেষ লাশ দেশে পরিবারের কাছে পাঠানো হবে। বর্তমানে মরদেহটি ফরওয়ানিয়া হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
More Stories
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
সিডনিতে প্রথমবার ক্রিকেটারদের নিলাম, শুরু হচ্ছে বাংলা হানড্রেড লিগ
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মতো আইপিএল আদলে ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হয়েছে। সিডনির ল্যাকেম্বা লাইব্রেরি হলে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী আয়োজন ঘিরে প্রবাসী...
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ
মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি...
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশিসহ উদ্ধার ২৬
উত্তর আফ্রিকা থেকে রাবার বোটে চড়ে ইউরোপে পৌঁছানোর সময় গ্রিস উপকূলে ২১ বাংলাদেশিসহ ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। যাত্রাপথে খাবার...
